সোমবার, ১৫ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ময়মনসিংহে মিলল ৫ বছরের শিশুর লাশ, ধর্ষণের পর হত্যার অভিযোগ  আদ্-দ্বীন হাসপাতাল বন্ধ করেছি, মেডিকেল কলেজ বন্ধ করিনি: স্বাস্থ্যমন্ত্রী ফ্যামিলি কার্ডে বরাদ্দ ১৪ হাজার কোটি টাকা, ৪ কোটি পরিবার পাবে সুবিধা গফরগাঁওয়ে ইঞ্জিন বিচ্ছিন্ন, ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ ভারতীয় ভিসায় আইভ্যাকের নতুন নির্দেশনা যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি চুক্তিকে স্বাগত জানাল বাংলাদেশ ইসলাহুল উম্মাহ ফাউন্ডেশনের ৭১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটি গঠন শিক্ষাক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন, বেকারত্ব নিয়ন্ত্রণে প্রাধান্য পাচ্ছে কারিগরি শিক্ষা হজ শেষে দেশে ফিরেছেন ৫৬ হাজার ৮৬৮ হাজি বিজেপিকে ঠেকাতে বিরোধীদের প্রতি যে বার্তা দিলেন ওয়াইসি

পাকিস্তানে ফেসবুকে ইসলাম অবমাননার দায়ে মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

লাহোরে ফেসবুকে ইসলাম অবমাননাকর পোস্ট করায় শিয়া সম্প্রদায়ের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে পাকিস্তানের এন্টি টেররিজম কোর্ট।

এন্টি টেররিজম আদালতের বিচারক শাবির আহমদ ভাওয়ালপুরে এই রায় প্রদান করেন। এটি পাকিস্তানে সাইবার ক্রাইম বিষয়ক প্রথম মৃত্যুদণ্ড।

পাকিস্তানের কাউন্টার টেররিজম ডিপার্টমেন্ট গত বছর ভাওয়ালপুর থেকে তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে মুলতান পুলিশ স্টেশনে মামলা দায়ের করা হয়। লাহোরের ওই বাসিন্দার বিরুদ্ধে অভিযোগ, তিনি বিখ্যাত সুন্নি ধর্মীয় নেতা ও মহানবী হযরত মোহাম্মদ স. এর স্ত্রী সম্পর্কে অবমাননাকর কথা ফেসবুকে পোস্ট করেছেন। সাইবার ক্রাইমে পাকিস্তানে এখন পর্যন্ত প্রদত্ত সর্বোচ্চ শাস্তি।

পাকিস্তানে ধর্মাবমননা বিষয়ক আইন একটি বিবদমান বিষয়, এই অভিযোগে হত্যাকাণ্ডের মত ঘটনা ঘটেছে। চলতি বছরের শুরুতে আব্দুল ওয়ালি খান বিশ্ববিদ্যালয়ে মার্শাল খান নামের এক ছাত্রকে ফেসবুকে ধর্মাবননা বিষয়ক পোস্টের অভিযোগ তুলে পিটিয়ে হত্যা করেছিল। ওই ঘটনার পরে পাকিস্তানে ধর্মাবমননা বিষয়ক আইন সংশোধনের আহ্বান জানানো হয়।

চলতি বছরের শুরুতে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় ধর্মাবমাননা বিষয়ক কনটেন্ট ব্লক করার আহ্বান দেয়ার পরে আইনশৃঙ্খলা বাহিনী এর বিরুদ্ধে কঠোরভাবে মাঠে নেমেছে। সুত্র: ডন।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ