মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৯৫ শতাংশ মুসলিমের দেশ আজারবাইজানে হিজাব নিষিদ্ধের পাঁয়তারা! ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাওলানা নাসরুল্লাহ বদরের লাশ দ্রুত দেশে আনার দাবি জমিয়তের সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী ‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’  নামাজে রাকাতসংখ্যা ভুলে গেলে করণীয় ‘দুর্যোগ ব্যবস্থাপনা হতে হবে বিজ্ঞানভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক’ ‘সৌ‌দির পরিস্থিতি ঠিক হলে ভিসার মেয়াদ শেষ হওয়া‌ প্রবাসীদের নিয়ে আলোচনা’ পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬

যশোরে মহিলা জামায়াতের ৩৭ কর্মী আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

যশোরে মহিলা জামায়াতের ৩৭ নারী কর্মীকে আটক করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে নাশকতা পরিকল্পনার অভিযোগ পাওয়া গেছে বলে জানায় পুলিশ।

রোববার দুপুরে যশোর সদর উপজেলার বসুন্দিয়া এলাকা থেকে গোপন বৈঠককালে তাদের আটক করা হয়। বিকালে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

আটককৃতদের মধ্যে জামায়াতের দুই রোকন রয়েছেন। এরা হলেন- সদর উপজেলার জগন্নাথপুর গ্রামের মাওলানা আব্দুর রশিদের স্ত্রী রিজিয়া বেগম ও বসুন্দিয়া বিনিময়পাড়া এলাকার খোকন মিয়ার স্ত্রী শাহনাজ বেগম।

বসুন্দিয়া ফাঁড়ি ইনচার্জ এসআই ফজর আলী জানান, জামায়াতের একদল নারী কর্মী বসুন্দিয়া বিনিময়পাড়া এলাকার লুৎফর রহমানের বাড়িতে গোপন বৈঠক করছিলেন। এ সময় পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।

প্রধানমন্ত্রীর ছবি বিকৃতি, জামায়াত নেতার মেয়ে গ্রেফতার