মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৯৫ শতাংশ মুসলিমের দেশ আজারবাইজানে হিজাব নিষিদ্ধের পাঁয়তারা! ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাওলানা নাসরুল্লাহ বদরের লাশ দ্রুত দেশে আনার দাবি জমিয়তের সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী ‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’  নামাজে রাকাতসংখ্যা ভুলে গেলে করণীয় ‘দুর্যোগ ব্যবস্থাপনা হতে হবে বিজ্ঞানভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক’ ‘সৌ‌দির পরিস্থিতি ঠিক হলে ভিসার মেয়াদ শেষ হওয়া‌ প্রবাসীদের নিয়ে আলোচনা’ পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬

জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণ করে স্বস্তিতে রোজা রাখার সুযোগ দিন: ইসলামী আন্দোলন ঢাকা জেলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম হাতের নাগালে রেখে রোজাদারকে রোজা পালনে সুযোগ করে দেয়ার দাবি জানিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা সভাপতি আলহাজ্ব সৈয়দ আলী মোস্তফা বলেছেন, রহমত, বরকত ও মাগফিরাতের মহান এ মাসে জিনিসপত্রের দাম কমিয়ে রোজাদারকে সহজ লভ্য করে দেয়া মুসলমানদের দায়িত্ব ও কর্তব্য।

তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশে রমজানের সম্মানে জিনিসপত্রের দাম কমিয়ে দেয়া হয়। এমনকি কিছু অমুসলিম দেশেও জিনিসপত্রের দাম কমিয়ে দেয়া হয়। অথচ আমাদের দেশের চিত্র ভিন্ন। রমজান মাসকে কেন্দ্র করে সিন্ডিকেট করে জিনিসপত্রের দাম বাড়িয়ে দেয়া হয়। এই সিন্ডিকেট ভেঙ্গে দিতে হবে সরকারকে।

গতকাল পুরানা পল্টনস্থ আইএবি মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা শাখার এক সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।

সংগঠনের ঢাকা জেলা সেক্রেটারী আলহাজ্ব শাহাদাত হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জেলা সহ-সভাপতি আলহাজ্ব হানিফ মিয়া, আলহাজ্ব হাফেজ জয়নুল আবেদীন, আব্দুর রাজ্জাক বেপারী, জয়েণ্ট সেক্রেটারী অধ্যাপক ডা. কামরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক, মুহা. হাসমত আলী, মাওলানা নূর হোসাইন, মুফতী আব্দুল করীম, মাওলানা ইলিয়াস হোসাইন, মাওলানা জহিরুল ইসলাম, মুফতী ইজহারুল ইসলাম, হাজী আব্দুল মালেক, ডা. দেলোয়ার হোসেন, টি এম মাহফুজুর রহমান প্রমুখ।

-এআরকে