সোমবার, ১৫ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
শিক্ষাক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন, বেকারত্ব নিয়ন্ত্রণে প্রাধান্য পাচ্ছে কারিগরি শিক্ষা হজ শেষে দেশে ফিরেছেন ৫৬ হাজার ৮৬৮ হাজি বিজেপিকে ঠেকাতে বিরোধীদের প্রতি যে বার্তা দিলেন ওয়াইসি রাতে পরিবর্তন হচ্ছে কাবার গিলাফ, ১১ মাসে যেভাবে তৈরি হয়েছে নতুন কিসওয়া মহররমের চাঁদ দেখতে মঙ্গলবার বৈঠকে বসছে কমিটি ঢাকা-বরিশাল মহাসড়কে দুই ট্রাকের সংঘর্ষ, হতাহত ৫ এইচএসসি ও আলিম পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, আত্মগোপনে গ্রামের অধিকাংশ পুরুষ ১ লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা, নারীই ৮০ হাজার ২৮ আওয়ামী লীগের নেতার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৬জন নিহত; বাংলাদেশি হতাহতের আশঙ্কা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদি আরবে মদিনা ও পশ্চিম সৌদি আরব সংযুক্ত হাইওয়েতে দুর্ঘটনায় কয়েকটি বাসের সংঘর্ষে কমপক্ষে ৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অন্তত ৬৫ জন। বাসে ভ্রমণকারী যাত্রীরা ওমরাহ হজ পালন শেষে মদিনা থেকে ফিরছিল।

সৌদি গেজেটের এক প্রতিবেদনে জানা যায়, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।  প্রতিবেদনে বলা হয়, এখন পর্যন্ত নিহতরা কোন দেশের নাগরিক তা নিশ্চিতভাবে জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে তাদের মধ্যে বাংলাদেশি ও ভারতীয় থাকতে পারে।

জানা যায়, ছোট একটি লরি ও পাঁচটি বাস সেসময় দুর্ঘটনার কবলে পড়ে। লরিটি হাইওয়ের পাশে পার্ক করার চেষ্টা করছিলো। কিন্তু প্রচুর বাতাসের ও বিরুপ আবহাওয়ার কারণে কিছু দেখা যাচ্ছিলো না। এমন সময় একটি গাড়ি এসে লরিকে ধাক্কা দেয়। এরপর কয়েকটি বাসও এসে ধাক্কা খায়।

কাসিমের সিভিল ডিফেন্সের মুখপাত্র আব্দুল আজিজ আল তামিম বলেন, আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি বলেন, ‘নিহতদের পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাই এবং খুব দ্রুত শোক কাটিয়ে উঠুক এই প্রার্থনা করি।’

মদিনাসহ অন্যান্য শহর থেকে এখন পর্যন্ত ২৮টি উদ্ধারকারী দল অভিযান চালাচ্ছে বলে জানিয়েছেন সৌদি রেড ক্রিসন্ট সোসাইটি পরিচালক মোহাম্মদ আল হাম্মাদ। ধারণা করা হচ্ছে সেসময় বাসগুলোতে ২০০ জন যাত্রী ছিল।

সূত্র: সৌদি গেজেট ও গালফ নিউজ

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ