সোমবার, ১৫ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, আত্মগোপনে গ্রামের অধিকাংশ পুরুষ ১ লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা, নারীই ৮০ হাজার ২৮ আওয়ামী লীগের নেতার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ ১৩ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে সমঝোতা চুক্তি সম্পন্ন বেনজীরকে দেশে পাঠাতে বাংলাদেশকে আমিরাতের চিঠি অনশনরত ইবতেদায়ি শিক্ষকদের সঙ্গে সংলাপে বসুন: ইসলামী আন্দোলন সীরাতকেন্দ্রের আলাপন পর্ব-২ মঙ্গলবার, বিষয় হিজরি সন উত্তর প্রদেশে ঐতিহাসিক মসজিদের মালিকানা দাবি পুলিশ ও ওয়াকফ বোর্ডের কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার বাংলাদেশি বংশোদ্ভূত মুখতার

ইন্দোনেশিয়ায় ২ সমকামী যুবককে শাস্তি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইন্দোনেশিয়ায় আচেহ প্রদেশে সমকামিতা অভিযোগে দুই যুবককে শাস্তি প্রদান করা হয়েছে। সমকামিতায় লিপ্ত থাকা অবস্থায় ধরা পড়া দুই যুবককে ৮৫ ঘা করে বেত্রাঘাত দেয়া হয়েছে।

সাজাপ্রাপ্ত দুই ব্যক্তির বয়স ২০ ও ২৩ বছর। এ সময় ওই দুই ব্যক্তিকে সাদা গাউন পরিয়ে মঞ্চে দাঁড় করানো হয় এবং মুখোশ পরা ব্যক্তিরা তাদেরকে পিছন থেকে বেত্রাঘাত করে। । মার্চে তাদেরকে তাদের আবাসনে হাতেনাতে ধরা হয়।

উল্লেখ্য, ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশে ইসলামিক আইনের অধীনে সমকামিতা অবৈধ। সেখানে সমকামিতার জন্য বেত্রাঘাতের ঘটনা এটাই প্রথম। তবে অন্যান্য বেশির ভাগ এলাকায় সমকামিতা অবৈধ নয়।

বিবিসি অনলাইন জানায়, অভিযুক্ত ব্যক্তিদের শাস্তি কার্যকর করা হয় বান্ডা আচেহতে একটি মসজিদের বাইরে। এতে বলা হয়, শাস্তি দেয়ার সময় তা প্রত্যক্ষ করতে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি ঘটে। তাদের অনেকেই বেত্রাঘাতের দৃশ্য মোবাইলে ধারণ করেন।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ