বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ ।। ১২ ভাদ্র ১৪৩৩ ।। ১৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পুকুরে গোসলে নেমে প্রাণ গেল দুই মাদরাসা ছাত্রের দুই হিন্দু অনাথ ভাইকে মানুষ করে বিয়ে দিলেন মুসলিম দম্পতি বিজয় দিবসে ৮ হাজার ২৯৯ বন্দিকে মুক্তি দিলো তালেবান সরকার ইউপি নির্বাচনে ফের চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন রফিকুজ্জামান অনু নূরানী তালীমুল কুরআন বোর্ডের মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে জাতীয় সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ফুটপাত দখল করে ব্যবসা নয়, নির্দেশনা না মানলে কঠোর ব্যবস্থা: ডিএসসিসি স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে উত্তপ্ত সংসদ মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু ‘জাতিসংঘ সভাপতির পদ কোনো এক দেশের স্বার্থে ব্যবহারের সুযোগ নেই’ 

বাংলাদেশ খেলাফত মজলিস লন্ডনের নির্বাহী বৈঠক অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ খেলাফত মজলিস লন্ডন মহানগরীর নব গঠিত কমিটির প্রথম বৈঠক গত কাল ১৪ মে পূর্ব লন্ডনের আল ইখওয়ান রেষ্টুরেন্ট এর হলে অনুষ্ঠিত হয়।

শাখার সভাপতি মাওলানা মুসলেহ উদ্দীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আজিজুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক ও যুক্তরাজ্য শাখার সাধারন সম্পাদক শায়েখ মাওলানা ফয়েজ আহমদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য শাখার সহ সভাপতির আলহাজ্ব মাওলানা আতাউর রহমান, শায়েখ মাওলানা ছালেহ আহমদ হামিদী,মাওলানা শাহনূর মিয়া, সহ সাধারণ সম্পাদক মুফতী ছালেহ আহমদ, বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুল হক কামালী।

আন্যানের মধ্য উপস্থিত ছিলেন লন্ডন মহানগরীর সহ সভাপতি মাওলানা আরমান আলী,মাওলানা মুহি উদ্দিন খান, সহ-সাধারণ সম্পাদক মুফতী সালাতুর রহমান মাহবুব,সাংগঠনিক সম্পাদক হাফিজ শহির উদ্দিন,প্রশিক্ষণ সম্পাদক মাওলানা শামছুল হুদা,বায়তুলমাল সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ আলী,নির্বাহী সদস্য হাফিজ সানাওয়ার আলী প্রমুখ।

বৈঠকে কুরআন তিলাওয়াত,নবনির্বাচিত দায়িত্বশীলদের পরিচিতি,বার্ষিক পরিকল্পনা গ্রহণ,মাহে রমজান উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল সহ বিশেষ পরিকল্পনা গ্রহণ, অতিথিদের বক্তব্য, সভাপতির বক্তব্য, এহতেসাব।

পরিশেষে সুনামগঞ্জ জেলার বিশিষ্ট আলেম শাইখুল হাদীস মাওলানা মুশাহিদ(রহঃ) রুহের মাগফিরাত ও দেশের বিশিষ্ট আলেম, লেখক ও গবেষক মাওলানা আবুল ফাতাহ ইয়াহইয়া দ্রুত সুস্থতা ও নেক হায়াত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন যুক্তরাজ্য শাখার সহ সভাপতি মাওলানা শাহনূর মিয়া।

সিলেট খেলাফত মজলিসের ৩৯ ইউনিট পুণর্গঠন

কঠোর নিরাপত্তা ও সুশৃঙ্খল ব্যবস্থাপনায় শেষ হলো প্রথমদিনের দাওরা পরীক্ষা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ