বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ ।। ১২ ভাদ্র ১৪৩৩ ।। ১৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পুকুরে গোসলে নেমে প্রাণ গেল দুই মাদরাসা ছাত্রের দুই হিন্দু অনাথ ভাইকে মানুষ করে বিয়ে দিলেন মুসলিম দম্পতি বিজয় দিবসে ৮ হাজার ২৯৯ বন্দিকে মুক্তি দিলো তালেবান সরকার ইউপি নির্বাচনে ফের চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন রফিকুজ্জামান অনু নূরানী তালীমুল কুরআন বোর্ডের মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে জাতীয় সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ফুটপাত দখল করে ব্যবসা নয়, নির্দেশনা না মানলে কঠোর ব্যবস্থা: ডিএসসিসি স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে উত্তপ্ত সংসদ মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু ‘জাতিসংঘ সভাপতির পদ কোনো এক দেশের স্বার্থে ব্যবহারের সুযোগ নেই’ 

ওমান প্রবাসীরা যেভাবে কাটাল শবে বরাত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাহিন মাহমুদ
ওমান থেকে

যথাযোগ্য মর্যাদায় গতকাল ওমানে পবিত্র শবে বরাত পালিত হয়েছে। এবারের শবে বরাত বাংলাদেশের সঙ্গে একই রাতে পালিত হল।

বাংলাদেশ, পাকিস্তান, ভারত সহ অন্যান্য দেশে এই রাতটিকে গুরুত্ব দেয়া হলেও আরব দেশগুলোতে এর ততটা গুরুত্ব নেই। তাদের মতে এই রাতে বাড়তি ইবাদত করার মতো কিছু নেই।

ওমানেও অনেক মসজিদে জুমুআর খুতবায় এই রাতটিকে গুরুত্ব না দেয়ার প্রতি আলোকপাত করা হয়েছে।

বাঙালি মুসলমান তবুও শবে বরাতের অন্যান্য ওয়াজে শরিক হতে ভুল করেনি। পবিত্র এই রাতটিতে সাধ্যমত ইবাদত করার চেষ্টা করেছেন। নিজেদের গোনাহ মাফের জন্য রোনাজারি করেছেন মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে।

আজ বিকেলে একটি বাংলাদেশী প্রতিষ্ঠানে গিয়ে কথা হয় কুমিল্লার দেবিদ্বারের জাকির হোসাইনের সঙ্গে।
: আপনি কতদিন ধরে ওমানে আছেন?
: সাড়ে তিন বছর।
: গতকাল পবিত্র শবে বরাত ছিল। এই রাতটিকে কিভাবে পালন করলেন?
: ইশার নামাজের পর আমাদের ফ্যাক্টরির মসজিদে বয়ান হয়েছে। বয়ান শুনেছি। এরপর নফল নামাজ এবং জিকিরের মাধ্যমে রাতটি পালন করার চেষ্টা করেছি। আজকে রোজা রেখেছি।

কথা হচ্ছিল একই প্রতিষ্ঠানের এনামুল হকের সঙ্গে।

: পবিত্র শবে বরাত উপলক্ষে আপনাদের প্রতিষ্ঠান কি কি উদ্যোগ নিয়েছে।
: কোনো উদ্যোগ নেয়নি। আমরা নিজেদের মতো করে রাতটি পালন করার চেষ্টা করেছি।
: বাংলাদেশে আমরা দেখতে পাই, শবে বরাতের পরের দিন অধিকাংশ প্রতিষ্ঠানই ছুটি ঘোষনা করে। যাতে কর্মচারিরা রাত জাগার ধকল সামলাতে বিশ্রাম নিতে পারে। আপনাদেরও কি আজ ছুটি?
: জ্বি না। কোনো ছুটি পাইনি। অন্যান্য দিনের মতোই আজও ডিউটিতে যেতে হয়েছে। শুধু দুই ঈদ ছাড়া আমাদের আর কোনো ছুটি নেই।
: কেন, আপনারা কি ছুটির আবেদন করেন নি?
: করেছিলাম। আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে। প্রবাস জীবনে আমাদের আবেদনের কীইবা মূল্য আছে?

পবিত্র এই রাতটিতে দেশে থাকা পরিবার পরিজনের সাথে কুশল বিনিময় হয়েছে কিনা এই প্রশ্নে এনামুল বলেন,
কথা হয়েছে। তাদের কাছে দোয়া চেয়েছি।

ওমানে প্রায় আট লাখ বাঙালি রয়েছে। প্রায় সবার মধ্যেই গতকাল শবে বরাতের ইবাদতময় উচ্ছ্বাস লক্ষ করা গেছে। 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ