সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

প্লাস্টিক বোতলের যুগ কি শেষ হয়ে যাচ্ছে?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

প্লাস্টিক বোতল ব্যবহারের প্রয়োজন বোধহয় খুব বেশ দিন আর থাকবে না৷ বিজ্ঞানীরা আবিষ্কার করেছে এক ভিন্ন পন্থা, যা দেখতে ‘স্মার্ট’, আর পান করতেও মজা৷

এগুলো দেখতে অনেকটা পিংপং বলের মতো এসব পানিবাহী বোতল কার্যত পুরোটাই খাওয়া যায়৷ আর এতে খাটুনিও কম৷

লন্ডনের স্কিপিং রকস ল্যাব ইতোমধ্যে এই পানির বল নিয়ে বিস্তর গবেষণা করেছে৷ পরীক্ষামূলকভাবে অ্যাথলিটদের খেতে দেয়া হয়েছে তা৷ সাধারণ মানুষকে পান করার সুযোগ দেয়া হয়েছে৷ শুরুতে অনেকেই মুখে দেয়ার আগে খানিকটা বিস্ময় নিয়ে তাকালেও পান করার পর হাসিই দিয়েছেন৷ বিশেষ ধরনের সমুদ্র শৈবাল ব্যবহার করে তৈরি এসব বোতলে দীর্ঘ সময় পানি রাখা যায়৷ আর কেউ চাইলে উপরে থাকা পাতলা আবরণটা সরিয়ে যে কোনো সময় তা পান করতে পারেন৷

এমন পানি বলের উদ্ভাবকরা আশাবাদী যে, শীঘ্রই এগুলো বাজারে ছাড়া সম্ভব হবে৷ আর তখন প্লাস্টিকের পানির বোতলের চাহিদা কমতে শুরু করবে, যা পরিবেশের জন্য হবে বিশেষ উপকারের৷ কেননা, একেকটি প্লাস্টিক বোতল শতশত বছর ধরে আবর্জনা আকারে থেকে যায়, প্রকৃতির সঙ্গে মিশে যেতে অনেক সময় নেয়৷ অন্যদিকে, জীবাণুবিয়োজ্য পদার্থ দিয়ে তৈরি পানি বল পরিবেশের কোনো ক্ষতিই করে না, এগুলো রিসাইক্লিংয়েরও কোনো ব্যাপার নেই৷

সুতরাং, প্লাস্টিক বোতলকে বিদায় জানানোর প্রস্তুতি নিয়ে নিন৷ আর অপেক্ষায় থাকুন পানি বলের!

সূত্র: ডিডব্লিউ

মেয়ে ষষ্ঠ শ্রেণির ছেলে দশম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ