সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

সৌদিতে প্রবাসী আলেমদের উদ্যোগে ইসলামী সম্মেলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহরে আবহা ইসলামিক সেন্টারের উদ্যোগে পালিত হয়েছে প্রবাসী বাংলাদেশিদের উন্মুক্ত দিবস ও ইসলামি সম্মেলন।

বৃহস্পতিবার অনুষ্ঠিত উক্ত সম্মেলনে আবহা ছাড়াও পার্শ্ববর্তী বিভিন্ন শহর থেকে বিপুল পরিমাণ প্রবাসী বাংলাদেশি অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কিং খালেদ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর অধ্যাপক ড. কবির আহমদ চৌধুরী। প্রধান অতিথির বক্তব্য দেন বিশিষ্ট আলেম ও মিডিয়া ব্যক্তিত্ব শায়খ আহমাদুল্লাহ।

অনুষ্ঠানের​ সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আবহা ইসলামিক সেন্টারের বাংলা বিভাগের প্রধান শায়খ সাইফুল্লাহ আল মামুন।

এছাড়া কিং খালেদ বিশ্ববিদ্যালয়ের লেকচারার মীর রুমি আহমেদ, মোহাম্মদ শাহরিয়ার তালুকদার, গাউসুল আজম চৌধুরী, মোহাম্মদ শফিকুল ইসলাম ভূঁইয়া, মোহাম্মদ আমিনুল ইসলাম ও মোহাম্মদ নুরুজ্জামান উপস্থিত ছিলেন।

সম্মেলনে নারী পুরুষ এবং শিশুদের জন্য পৃথক পৃথক বিনোদনমূলক ব্যবস্থা ছিল। সম্মেলন শেষে পুরস্কার বিতরণ করা হয়।

কওমির মাস্টার্সের মান নিয়ে কী ভাবছেন ঢাবি’র শিক্ষার্থীরা?

এক বছরের মধ্যে প্রধানমন্ত্রী হচ্ছেন খালেদা জিয়া!


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ