শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
খেলাফত মজলিসের কেন্দ্রীয় মজলিসে শূরা অধিবেশন অনুষ্ঠিত হামলায় বিকৃত হয়ে গেছে মোজতবা খামেনির মুখমণ্ডল! হাজিদের সেবায় সুনাম কুড়াচ্ছে আল-মিনহাজ হজ ট্রাভেলস পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয়নি : নাহিদ ইসলাম হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায় 

কেরানীগঞ্জে নির্মিত হচ্ছে জবি’র ১ হাজার আসনের হল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের আবাসন সমস্যা দীর্ঘদিনের। এটা নিয়ে আলোচনা, আন্দোলন-মানববন্ধ দাবি কম ওঠেনি। এবার সেই সমস্যার সমাধানে কেরানীগঞ্জে ১ হাজার আসনের হল নির্মাণ করা হচ্ছে।
​বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান সোমবার জানান, আবাসন সমস্যা থেকে উত্তরণের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমস্যা সমাধানে বেশকিছু বড় প্রকল্প নেয়া হয়েছে। নতুন একাডেমিক ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। কেরানীগঞ্জে নবনির্মিত কারাগারের বিপরীতে ঢাকা-মাওয়া মহাসড়কের পাশেই প্রায় ২৫ বিঘা জমি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অর্থায়নে কেনা হয়েছে। এখানে ছাত্রদের জন্য এক হাজার আসনের ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ নামে একটি হল নির্মিত হবে এবং সেখানে শিক্ষকদেরও আবাসনের ব্যবস্থা হবে।
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সংলগ্ন সড়কের দক্ষিণ-পূর্বপাশে ‘বেগম ফজিলাতুন্নেছা মুজিব’ হল নামে ছাত্রীদের জন্য ২০-তলা বিশিষ্ট একটি হলের নির্মাণ কাজ দ্রুত এগিয়ে চলছে জানিয়ে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের আবাসিকসহ অন্যান্য সমস্যা নিরসনে জরুরি ভিত্তিতে পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্টদের ইতোমধ্যেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন।
উপাচার্য বলেন, এই বিশ্ববিদ্যালয়কে উচ্চশিক্ষার তীর্থস্থানে পরিণত করে উচ্চশিক্ষা ও গবেষণার রোল মডেলে পরিণত করতে চাই।
২০০৫ সালে সরকারি জগন্নাথ কলেজকে সরকার পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপ দেয়। জন্ম থেকেই হাজারো সমস্যা নিয়ে এ প্রতিষ্ঠানটি তার পথচলা শুরু করে। তবে সব সমস্যা কাটিয়ে বিশ্ববিদ্যালয়টি প্রায় এক যুগেরও বেশি সময়ে তার স্বপ্ন পূরণের পথে এগিয়ে চলছে বলে জানান অধ্যাপক ড. মীজানুর রহমান। খবর বাসস।
এসএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ