সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

দাড়ি কাটলেই পুলিশের চাকরিতে পুনর্বহাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দাড়ি রাখায় পুলিশের চাকরী থেকে বহিষ্কার করার প্রতিবাদে এক মুসলিম যুবকের আবেদনের প্রেক্ষিতে পুলিশের পক্ষেই রায় দিল ভারতের আদালত।

মহারাষ্ট্রের পুলিস কর্মী জাহিরুদ্দিন শামসুদ্দিন বেদাদে ২০১২ সালে দাড়ি রাখার আবেদন করেন। তার আবেদন মঞ্জুর করা হয়।পরবর্তীতে মহারাষ্ট্র স্টেট রিজার্ভ পুলিস ফোর্সের সংশোধনীতে তার দাড়ি রাখার আবেদন খারিজ করা হয়। এবং দাড়ি কেটেই তাকে পুলিশে যোগ দিতে বলা হয়।

কিন্তু বেদাদ দাড়ি কাটতে অস্বীকার করায় তাকে চাকরী থেকে বরখাস্ত করা হয়। সেই থেকে পাঁচ বছর ধরে কাজে বহাল হওয়ার জন্য ধর্মীয় স্বাধীনতার যুক্তি দেখিয়ে আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন বেদাদে।

গত বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জে এস খেহরের নেতৃত্বে গঠিত তিন সদস্যের বেঞ্চ জানিয়েছে, বেদাদের দাড়ি রাখার আবেদন ধর্মীয় স্বাধীনতার আওতায় পড়ে না। ধর্মীয় কারণে বিশেষ বিশেষ সময়ে এই ছাড় দেওয়া যায়।

কেবলমাত্র শিখদেরই সবসময় দাড়ি রাখার অধিকার রয়েছে। সে কথা জানিয়ে বেদাদেকে বেঞ্চের প্রশ্ন, তিনি দাড়ি কাটবেন কিনা। বেদাদে নিজের অবস্থানে অনড় থাকেন।

তখন বিচারপতিরা বলেন, তাহলে আমরা আপনাকে সাহায্য করতে পারব না।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ