সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যার্তদের পাশে ইসলামী আন্দোলন, চলছে ত্রাণ ও উদ্ধার তৎপরতা দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনে একগুচ্ছ জরুরি নির্দেশনা মুহুরী নদীর পানি দ্রুত বাড়ছে, আতঙ্কে তীরবর্তী মানুষ  বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর 

এথেন্সে নির্মিত হচ্ছে প্রথম সরকারি মসজিদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

[caption id="attachment_27737" align="aligncenter" width="876"]athens 1 এথেন্সে প্রথম সরকারি মসজিদের নকশা[/caption]

আওয়ার ইসলাম : দীর্ঘ ১৭ বছর অপেক্ষার পর গ্রিসের এথেন্স নগরীতে প্রথম সরকারি মসজিদ নির্মিত হতে যাচ্ছে। ফলে এখন ঐতিহাসিক এথেন্স নগরীতে নির্মিত মুসলমানের স্বপ্নের প্রথম সরকারি মসজিদ।

কিন্তু ইতালির মুসলিমগণ এখনো তা বিশ্বাস করতে পারছেন না। এথেন্সে অবস্থানকারী ফিলিস্তিনি মুসলিম নুরুল্লাহ আবিদ বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে মানুষকে মসজিদ নির্মাণের ব্যাপারে বলতে শুনছি। কিন্তু আমি নিজ চোখে নির্মাণ কাজ শুরু না হওয়া পর্যন্ত বিশ্বাস করবো না।’

উল্লেখ্য এথেন্সে প্রায় ১২টি বেসরকারি মসজিদ রয়েছে। এবং সেখানে প্রায় তিন লাখ মুসলিম বসবাস করে সেখানে। তাদের অধিকাংশ আফগানিস্তান, পাকিস্তান ও মিসর থেকে আগত।

স্থানীয় উগ্রপন্থীরা এথেন্সে মসজিদ নির্মাণের বিরোধিতা করছে। তারা ‘মসজিদ নয়’ এবং ‘এদেরকে শহরের বাইরের রাখুন’ প্লেকার্ড প্রদর্শন করেছে।

[caption id="attachment_27738" align="aligncenter" width="925"]athens turki তুর্কি আমলে নির্মিত এথেন্স জামে মসজিদ। এটি এখন জাদুঘর।[/caption]

তবে স্থানীয় মুসলিমগণ ক্ষোভ প্রকাশ করে বলেছেন, আমরা কেনো দ্বিতীয় শ্রেণীর নাগরিক হয়ে থাকবো। ইউরোপীয় ইউনিয়নের একমাত্র রাজধানী এথেন্স যেখানে কোনো সরকারি মসজিদ নেই।

সরকারি মসজিদের উদ্যোগ ২০০০ সালে নেয়া হয়। কিন্তু দীর্ঘ দিন ধরে তা বাস্তবায়ন করা হয় নি। অবশেষে আলোর মুখ দেখবে এথেন্সের সরকারি মসজিদ।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ