বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

রোহিঙ্গা ক্যাম্পে তিন দেশের রাষ্ট্রদূত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

rohinga28বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়া, ব্রিটেন ও কানাডার রাষ্ট্রদূত কক্সবাজারের উখিয়া কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শন করছেন।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে পৌঁছান তারা। অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত মিজ জুলিয়া নিব্লেট, ব্রিটেনের রাষ্ট্রদূত অ্যালিসন ব্লেক ও কানাডার রাষ্ট্রদূত বিনো পিয়েরে লারামি এর আগে বুধবার দুপুরে কক্সবাজারে এসে পৌঁছান।

বুধবার সন্ধ্যায় তারা কক্সবাজারের জেলা প্রশাসনের কর্মকর্তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। জেলা প্রশাসনের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী আবদুর রহমান এ তিন রাষ্ট্রদূতের সঙ্গে আলাপ করেন।

এদিকে গত ২৯ ও ৩০ জানুয়ারি উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শন করেছেন কফি আনান কমিশনের তিন সদস্যের একটি প্রতিনিধিদল। ৩১ জানুয়ারি মার্কিন দূতাবাসের রাষ্ট্রদূত মার্সা বার্নিকাটসহ ৯ সদস্যের প্রতিনিধিদল উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শন করেন।

এআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ