বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

খুলনায় যুবলীগ নেতাকে গুলি করে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Nihoto-2-660x330খুলনা: শুক্রবার রাত ৮টায় খুলনা জেলার ফুলতলা ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি জনি মোল্লাকে (২৯) গুলি করে হত্যা করা হয়েছে। এসময় দুর্বৃত্তরা বোমাও ফাটিয়েছে।

ফুলতলা উপজেলার বেজেরডাঙ্গা রেল স্টেশনের অদূরে এ হামলার ঘটনা ঘটে। নিহত জনি উপজেলার বেজেরডাঙ্গা এলাকার ইউসুফ মোল্লার ছেলে।

ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, শুক্রবার রাতে বেজেরডাঙ্গা রেল স্টেশনের অদূরে জনি তার পরিচিত কয়েকজনের সঙ্গে কথা বলছিলেন।

এসময় কয়েকজন দুর্বৃত্ত যুবলীগ নেতা জনি মোল্লার লক্ষ্য করে গুলিবর্ষণ এবং বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। জনি সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন।

এলাকাবাসী দ্রুত জনিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তবে কে বা কারা এবং কী কারণে জনি মোল্লাকে হত্যা করেছে তা তাৎক্ষণিক জানাতে পারেননি ওসি।

ফুলতলা উপজেলা যুবলীগের সভাপতি শেখ আলী ইয়াসিন যুবলীগ নেতা জনি মোল্লার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ