বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

চলছে মুনাজাত; তুরাগ তীরে লাখো মানুষের আহাজারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ijtema_munajatআওয়ার ইসলাম: বিশ্ব ইজতেমার ২য় পর্বের মুনাজাত চলছে। মুনাজাতে অংশ নিয়েছেন লাখে মানুষ।

সকাল থেকেই টঙ্গীতে ছুটছেন লাখো মানুষ। তিল ধরার ঠাই নেই পুরো এলাকায়।

রোববার বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত। মোনাজাতে শরিক হতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখো মানুষ সমাবেত হচ্ছেন রাজধানীর অদূরে টঙ্গীর তুরাগ তীরে। ঢাকা-গাজীপুরের প্রতিটি সড়ক-মহাসড়ক মিশে গেছে ইজতেমা ময়দানে। মুসল্লিরা অধীর আগ্রহ নিয়ে শরিক হচ্ছেন আজকের মোনাজাতে। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে দ্বিতীয় পর্ব। সেই সঙ্গে সমাপ্তি ঘটবে মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জমায়েতের।

মুনাজাত পরিচালনা করবেন দিল্লির মারকাজের মুরব্বি মাওলানা সাদ কান্ধলভী। এখন তিনি হেদায়েতি বয়ান পেশ করছেন।

মুনাজাতকে সামনে রেখে যানবাহন চলাচল নিয়ন্ত্রণে থাকায় ধর্মপ্রাণ মুসল্লিরা ইজতেমা ময়দানের পথে হেটেই পৌঁছানোর চেষ্টা করছেন রোববার সকাল থেকেই। মহাখালী, কুড়িল বিশ্বরোড থেকে শুরু করে দলবেঁধে মুসল্লিরা ছুটিছেন কাঙ্ক্ষিত আখেরি মোনাজাতে অংশ নিতে। এতে করে তুরাগের কাফেলায় যেন তিল ধারনের ঠাঁই নেই।

দ্বিতীয় পর্বের ইজতেমায় অংশ নিয়েছে ঢাকাসহ ১৭ জেলার মুসল্লি। অন্য জেলাগুলো হলো- মেহেরপুর, লালমনিরহাট, রাজবাড়ী, দিনাজপুর, হবিগঞ্জ, মুন্সীগঞ্জ, কিশোরগঞ্জ, কক্সবাজার, নোয়াখালী, বাগেরহাট, চাঁদপুর, পাবনা, নওগাঁ, কুষ্টিয়া, বরগুনা ও বরিশাল জেলার মুসল্লিরা।

উল্লেখ্য ১৯৬৭ সাল থেকে বিশ্ব ইজতেমা নিয়মিত অনুষ্ঠিত হচ্ছে। তবে ১৯৯৬ সালে একই বছর দুবার বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয়েছিল। স্থান সংকুলান না হওয়ায় এবং মুসল্লিদের চাপ ও দুর্ভোগ কমাতে ২০১১ সাল থেকে দুই পর্বে ইজতেমা আয়োজন করা হচ্ছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ