বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ভারতের ট্রেন লাইনচ্যুত: নিহত ২৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

india_trainআওয়ার ইসলাম: ভারতের দক্ষিণাঞ্চলীয় অন্ধ্রপ্রদেশ রাজ্যে একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় অন্তত ২৩ জন নিহত ও শতাধিক যাত্রী আহত হয়েছে। শনিবার রাতে রাজ্যের ভিজিয়ানাগ্রাম জেলার কুনেরু রেল স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে। এক্সপ্রেস ট্রেনটি জগদলপুর থেকে ভূবনেশ্বর যাচ্ছিল।

ভারতের পূর্বাঞ্চলীয় রেলের একজন মুখপাত্র জানিয়েছেন, এক্সপ্রেস ট্রেনটির ইঞ্জিনসহ সাতটি বগি লাইনচ্যুত হয়। পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত ওই লাইনে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।  তিনি জানান, ২৩ জন নিহত হওয়া ছাড়াও বহু লোক আহত হয়েছে। আহতদেরকে নিকটস্থ হাসপাতালগুলোতে ভর্তি করা হয়েছে।

ভারতের উত্তর প্রদেশে এক ভয়াবহ ট্রেন দুর্ঘটনার মাত্র দু’মাস পর অন্ধ্রপ্রদেশে ট্রেন লাইনচ্যুতির ঘটনা ঘটল।  গত নভেম্বরে  উত্তর প্রদেশে দ্রুতগামী একটি ট্রেন লাইন থেকে ছিটকে পড়ে; যার ফলে ১৪৬ জন নিহত এবং দেড়শ’র বেশি লোক আহত হয়।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ