বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে সমর্থন অব্যাহত রাখবে বাংলাদেশে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

masudআওয়ার ইসলাম : বাংলাদেশ স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ও ফিলিস্তিনি জনগণের স্বাধিকার আন্দোলনে অকুন্ঠ সমর্থন দিবে বলে জানিয়েছেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন।
বুধবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ‘ফিলিস্তিন প্রসঙ্গসহ মধ্যপ্রাচ্য পরিস্থিতি’ শীর্ষক এক উম্মুক্ত বিতর্কে অংশ নিয়ে একথা বলেন তিনি।
এ বছরের ১৫ জানুয়ারি প্যারিসে অনুষ্ঠিত আন্তর্জাতিক শান্তি সম্মেলনের কথা তুলে ধরে স্থায়ী প্রতিনিধি বলেন, মধ্যপ্রাচ্যের সবচাইতে পুরনো সংঘাত পরিস্থিতির সমাধান ছাড়া এ অঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার চেষ্টা সফল হতে পারে না। তিনি প্যারিস সম্মেলনের আলোকে মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়া পুনরায় শুরু করার ব্যাপারে আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে বাংলাদেশের একাত্মতা ঘোষণা করেন।
রাষ্ট্রদূত গত ডিসেম্বরে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে গৃহীত ঐতিহাসিক রেজ্যুলেশন ২২৩৪ এর প্রেক্ষিতে দখলকৃত প্যালেস্টাইন ভূ-খন্ডে অবৈধ বসতি স্থাপন অবিলম্বে বন্ধ করার বিষয়ে গুরুত্বারোপ করেন।
২০১৭ সালে প্যালেস্টাইন ভূ-খন্ডে অবৈধ দখলদারিত্বের ৫০ বছর পূর্তির কথা উল্লেখ করে স্থায়ী প্রতিনিধি এ দীর্ঘমেয়াদী সমস্যা সমাধানে আগামী দিনগুলোতে আন্তর্জাতিক সম্প্রদায়কে একযোগে কাজ শুরু করার আহ্বান জানান।
-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ