বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

কোয়ালিশন সরকার গঠনে হামাস ও ফাতাহ একমত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Fatahআওয়ার ইসলাম : আবারও কোয়ালিশন সরকার গঠনে একমত হয়েছে ফিতিস্তিনের প্রতিনিধিত্বকারী দুটি দল। মস্কোয় তিনদিনব্যাপী আলোচনা শেষে দল দুটি আবারও এক সঙ্গে সরকার গঠনে একমত হয়েছে। ফাতাহ-এর নেতৃত্বাধীন ফিলিস্তিন কর্তৃপক্ষ বিপ্লবী হামাসের সঙ্গে সরকার গঠনে একমত হয়েছে।

চুক্তি অনুযায়ী ফাতাহ এবং হামাস মিলে একটি নতুন জাতীয় কাউন্সিল গঠন করবে। এতে নির্বাসিত ফিলিস্তিনীরাও থাকবেন। এই কাউন্সিল নির্বাচনের আয়োজন করবে, যার মধ্য দিয়ে দেশটিতে জনপ্রতিনিধিত্বের সরকার গঠিত হবে। ফিলিস্তিনের বিবাদমান সংগঠন দুটি যেসব শর্তের ভিত্তিতে ঐক্য সরকার গঠন করছে তাকে এ যাবতকালের মধ্যে সবচেয়ে উত্তম শর্ত বলে অভিহিত করেছেন ফাতাহের সিনিয়র কর্মকর্তা আজ্জাম আল আহমাদ।

উল্লেখ্য, ২০০৬ সালের জাতীয় নির্বাচনে বিজয়ী হয়ে ফিলিস্তিনের সরকার গঠন করেছিল হামাস। পরে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের দল ফাতাহের সঙ্গে বিরোধে জড়িয়ে হামাস। এই বিরোধের জের ধরে ২০০৭ সালে ফাতাহ এবং হামাসের মধ্যে গৃহযুদ্ধ হয়। তখন থেকে ফাতাহ পশ্চিম তীর এবং হামাস গাজা শাসন করছে। তবে গৃহযুদ্ধের সময় থেকেই গাজাকে অবরুদ্ধ করে রেখেছে দখলদার ইসরাইলী বাহিনী।

সূত্র : আল জাজিরা

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ