বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

গির্জায় কুরআন পড়ায় যাজকদের হুমকি!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

girja2আওয়ার ইসলাম: যিশুর আবির্ভাব উদযাপন উপলক্ষ্যে স্কটল্যান্ডের গ্লাসগো শহরের সেইন্ট ম্যারি’স এপিসকোপাল ক্যাথেড্রালে এক অতিথি বক্তা কুরআন-এর ১৯ নম্বর সূরা (সূরা মরিয়াম) থেকে একাংশ পড়ে শোনান। আর এতেই শুরু হয় বিতর্ক।

ঘটনাটি গত সপ্তাহের। এ নিয়ে চলছে ব্যাপক সমালোচনা। অনেকে আক্রমণের হুমকিও দিয়েছেন তাকে।

এ প্রসঙ্গে চার্চ প্রিমাস-এর ডেভিড চিলিংওর্থ বলেন, ‘যে সিদ্ধান্তের জন্য এমন অবস্থার সৃষ্টি হলো, তা সেইন্ট ম্যারি’স ক্যাথেড্রালের প্রভোস্ট এবং ক্যাথেড্রাল সম্প্রদায়ই নিয়েছে। তবে এমন ভয়াবহ আক্রমণের জন্য স্কটিশ এপিসকোপাল চার্চ গভীরভাবে আহত বোধ করছে। ’

তিনি আরও বলেন, ‘ক্যাথেড্রাল সম্প্রদায়কে যেভাবে অপদস্থ করা হলো, তার জন্য আমরা অত্যন্ত দুঃখিত। ক্যাথেড্রালে যা হয়েছে, তার জন্য স্কটিশ এপিসকোপাল চার্চ আন্তঃধর্মীয় সম্পর্ক উন্নয়নের সঙ্গে জড়িতদের ডেকে পাঠাবে। ’

গত সপ্তাহে এ অনুষ্ঠানে গ্লাসগোর মুসলিম সম্প্রদায়কেও গির্জায় আমন্ত্রণ জানানো হয়েছিল। ১৯ বছর বয়সী ব্রিটিশ মুসলিম শিক্ষার্থী মদিনা জাভেদ কোরআন-এর সূরা মরিয়াম-এ বর্ণিত যিশুর জন্ম সম্পর্কিত বক্তব্য পাঠ করেন। মুসলিমরা যিশুকে ‘নবী’ হিসেবে শ্রদ্ধা করলেও তাকে ‘ঈশ্বরের পুত্র’ বলে স্বীকৃতি দেন না। আর কুরআন-এর ওই বক্তব্যও জাভেদ পড়ে শোনান।

এ প্রসঙ্গে ক্যাথেড্রালের প্রভোস্ট কেলভিন হোল্ডওর্থ জানান, দুই পৃথক বিশ্বাসের বোঝাপড়ার জন্যই তা পড়ে শোনানো হয়।

আরআর

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ