বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

সৌদিতে সিনেমা ও কনসার্টের অনুমোদন না দেয়ার অনুরোধ গ্র্যান্ড মুফতির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

abdul-aziz-bin-abdullah-bin-baz-011-copyআওয়ার ইসলাম: সিনেমা ও গানের কনসার্টকে বিপথগামিতা উল্লেখ করে একে অনুমোদন দেয়া থেকে বিরত থাকতে বলেছেন সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শেখ আব্দুল আজিজ আল আল-শেখ।

তিনি বলেন, গান ও সিনেমা মানুষকে কলুষিত করে। অশ্লীনতা ও খোলামেলা সস্পর্কের দিকে নিয়ে যায়। তাই এসব থেকে বিরত থাকা উচিত আমাদের। খবর ডনের

সম্প্রতি এক টিভি সাক্ষাৎকারে তিনি এসব বলেন। সিনেমা ও কনসার্ট তরুণ তরুণীদের উন্মুক্ত পাপের পথকে খুলে দেয়ার প্রাথমিক উপকরণ বলেও তিনি মন্তব্য করেন এবং এর থেকে বিরত থাকতে অনুরোধ জানান।

সৌদি আরবে সিনেমা এবং কনসার্ট নিষিদ্ধ। তবে দেশটির ডেপুটি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান বিন আব্দুল আজিজ ‘ভিশন ২০৩০’ পরিকল্পনা হাতে নিয়ে দেশের সাংস্কৃতিক অবস্থা পাল্টানোর ঘোষণা দেন।

চলতি বছরেই সৌদি আরবে সিনেমা ও প্রকাশ্যে কনসার্ট চালুর সম্ভাবনা রয়েছে এমন ঘোষণা দিয়ে গত সপ্তাহে বিতর্ক সৃষ্টি করেছেন দেশটির বিনোদন কর্তৃপক্ষের প্রধান অমর আল-মাদানি।

গ্র্যান্ড মুফতি আল-শেখের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী সাপ্তাহিক একটি টেলিভিশন অনুষ্ঠানে মুফতি বলেছেন, আমার বিশ্বাস বিনোদন কর্তৃপক্ষের যারা দায়িত্বে রয়েছেন তাদের খারাপ দিকে যাওয়ার নির্দেশ দেয়া হয়নি। তাদের ভালোর দিকে যাওয়ার নির্দেশনা দেয়া হয়েছে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ