বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

আজ ইজতেমার আখেরি মোনাজাত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

vola-ijtemaআওয়ার ইসলাম: আজ রোববার সকাল সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে শুরু হবে বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত । এই মোনাজাত পরিচালনা করবেন ভারতের মাওলানা মোহাম্মদ সাদ। তাবলীগ জামায়াতের মুরুব্বিদের বরাত দিয়ে গাজীপুরের এসপি হারুন অর রশীদ এ তথ্য নিশ্চিত করেছেন।

গাজীপুর জেলা অফিসার এস.এম রাহাত হাসনাত জানান, বিশ্ব ইজতেমার এই আখেরি মোনাজাতে ভিভিআইপি, ভিআইপিসহ উচ্চ পর্যায়ের কর্মকর্তাগন দেশী-বিদেশী প্রায় ৪০ লাখ মুসল্লি অংশগ্রহণ করবেন।

দুই পর্বের আখেরি মোনাজাতে অংশগ্রহণের জন্য গাজীপুর চান্দনা চৌরাস্তা হতে হাজার হাজার মুসল্লি পায়ে হেটে ইজতেমা ময়দানে যাতায়াত করবে। যে কারণে সকাল ৬টা থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তা হতে টঙ্গী ব্রিজ পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ থাকবে।

এছাড়াও কালীগঞ্জ-টঙ্গী মহাসড়কের মাজুখান ব্রিজ হতে স্টেশনরোড ওভার ব্রিজ পর্যন্ত এবং কামারপাড়া ব্রিজ হতে মুন্নু টেক্সটাইল মিল গেট পর্যন্ত সড়ক বন্ধ থাকবে বলে জানা গেছে।

ডিএস

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ