বুধবার, ০৮ জুলাই ২০২৬ ।। ২৩ আষাঢ় ১৪৩৩ ।। ২৩ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বান্দরবানে টানা ভারী বৃষ্টি, বন্যার আশঙ্কায় ২২০ আশ্রয়কেন্দ্র প্রস্তুত চট্টগ্রামসহ ১৬ জেলায় বন্যার সম্ভাবনা, এইচএসসি পরীক্ষা নিয়ে ‌উদ্বেগ পরীক্ষায় ডিজিটাল কারসাজি ও প্রশ্ন ফাঁসের শাস্তি ঘোষণা খামেনির জানাজার মধ্যেই ইরানকে ট্রাম্পের কঠোর হুঁশিয়ারি পরিচালনা পর্ষদের চেয়ারম্যানদের শরিয়াহ দায়িত্ব ও একটি ব্যতিক্রমী উদ্যোগ শেয়ারবাজার থেকে ৭৭৫ কোটি টাকা তুলবে ইউসিবি শুভসন্ধ্যা সৈকতে গোসল করতে নেমে দাখিল পরীক্ষার্থী নিখোঁজ ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা সম্পূর্ণ ফ্রি বাংলাদেশিদের জন্য খুলে দেওয়া হলো মালয়েশিয়ার শ্রমবাজার ‘জুলাইকে ব্যর্থ করতে নতুন করে জঙ্গি নাটক সাজানো হচ্ছে’

'কর্মসূচি দিয়ে ঘরে বসে হিন্দি সিরিয়াল দেখে বিএনপি নেতারা'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

obaidul-qaderআওয়ার ইসলাম: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, 'আন্দোলনের কর্মসূচি দিয়ে বিএনপি নেতারা ঘরে শুয়ে-বসে হিন্দি সিরিয়াল দেখে। আর বর্তমান সরকারের উন্নয়নে সাধারণ মানুষ এবং বিএনপির সমর্থকরাও খুশি। তাই আগামী নির্বাচনে সাধারণ মানুষের ভোটে জিততে পারবে না জেনে বিএনপির নেতাকর্মীরা এখন হতাশ। '

আজ শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সামাজিক বিজ্ঞান অনুষদের কাজী মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে ছাত্রলীগের পুনর্মিলনী উপলক্ষে আয়োজিত প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেন।

আলোচনা সভায় ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইনসহ সংগঠনটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ওবায়দুল কাদের বলেন, সরকারের দুইটি মূল লক্ষ্য ছিল। একটি হচ্ছে যুদ্ধাপরাধীদের বিচার এবং অন্যটি ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ। এই দুইটি লক্ষ্যই আমরা সার্থকভাবে বাস্তবায়ন করেছি। বর্তমানে বাংলাদেশ পাকিস্তানের চেয়ে অনেক এগিয়ে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিশ্বের বিস্ময়ে রূপ নিয়েছে আমাদের দেশ।

ছাত্রলীগের উদ্দেশে তিনি বলেন, রাজনীতিতে হতাশ হওয়া যাবে না। মূল্যায়নের জন্য অপেক্ষা করতে হবে। মূল্যায়ন রাতারাতি পেতে হলে ‘ধপ করে ঝরে খপ করে পড়ে’।

এসময় মন্ত্রী ছাত্রলীগকে শৃঙ্খলার মধ্যে থেকে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার আহ্বান জানান।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ