বুধবার, ০৮ জুলাই ২০২৬ ।। ২৩ আষাঢ় ১৪৩৩ ।। ২৩ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বান্দরবানে টানা ভারী বৃষ্টি, বন্যার আশঙ্কায় ২২০ আশ্রয়কেন্দ্র প্রস্তুত চট্টগ্রামসহ ১৬ জেলায় বন্যার সম্ভাবনা, এইচএসসি পরীক্ষা নিয়ে ‌উদ্বেগ পরীক্ষায় ডিজিটাল কারসাজি ও প্রশ্ন ফাঁসের শাস্তি ঘোষণা খামেনির জানাজার মধ্যেই ইরানকে ট্রাম্পের কঠোর হুঁশিয়ারি পরিচালনা পর্ষদের চেয়ারম্যানদের শরিয়াহ দায়িত্ব ও একটি ব্যতিক্রমী উদ্যোগ শেয়ারবাজার থেকে ৭৭৫ কোটি টাকা তুলবে ইউসিবি শুভসন্ধ্যা সৈকতে গোসল করতে নেমে দাখিল পরীক্ষার্থী নিখোঁজ ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা সম্পূর্ণ ফ্রি বাংলাদেশিদের জন্য খুলে দেওয়া হলো মালয়েশিয়ার শ্রমবাজার ‘জুলাইকে ব্যর্থ করতে নতুন করে জঙ্গি নাটক সাজানো হচ্ছে’

অনুষ্ঠিত হলো বৃহত্তর জুমার জামাত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

01-copy-620x330 আওয়ার ইসলাম :  দেশের সর্ববৃহৎজুমার জামাত অনুষ্ঠিত হলো বিশ্ব ইজতেমা ময়দানে। শুক্রবার কয়েক লাখ মুসল্লি এ জামাতে অংশগ্রহণ করে। জুমার নামাজে অংশ নিতে যোগদানকারী মুসল্লি ছাড়াও রাজধানী ঢাকা, গাজীপুরসহ আশপাশের এলাকার লাখ লাখ মুসল্লি উপস্থিত হয়। সকাল থেকেই মুসল্লিদের ঢল নামে ময়দান অভিমুখে। জুমার নামাজে অংশ নিতে অনেকে টঙ্গী ও আশপাশের এলাকায় পূর্ব  থেকে আত্মীয়স্বজনের বাসায় অবস্থান নিয়েছেন বলে জানা যায়। ইজতেমার ময়দানে জুমার নামাজের ইমামতি করেন বাংলাদেশের হাফেজ মাওলানা মোহাম্মদ ফারুক।
ইজতেমা মাঠে জায়গা না পেয়ে আশপাশের খোলা জায়গাসহ মুসল্লিরা কামারপাড়া সড়ক ও অলিগলিসহ এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যে যেখানে পেরেছেন হোগলা পাটি, চটের বস্তা, খবরের কাগজ বিছিয়ে নামাজ আদায় করেন।
এর আগে শুক্রবার বাদ ফজর ভারতের মাওলানা ওবায়দুল খোরশেদের আম বয়ানের মধ্য দিয়ে ইজতেমার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। তিনি উর্দূতে আম বয়ান করেন তার বয়ান বাংলায় তরজমা করেন বাংলাদেশের মাওলানা জাকির হোসেন। তিন দিনব্যাপী বিশ্ব ইজতেমার প্রথম ধাপে ঢাকাসহ দেশের ১৬ জেলার মুসল্লিরা অংশ নিচ্ছেন।
-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ