বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

তুরস্ক সিরীয় এবং ইরাকী শরণার্থীদের নাগরিকত্ব দিবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

arduganআওয়ার ইসলাম:তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপে এরদোগান সিরিয়া এবং ইরাকের কিছু শরণার্থীদের শর্তসাপেক্ষে নাগরিকত্ব দেয়ার ঘোষণা দিয়েছেন।

শুক্রবার (৬ জানুয়ারি) রাষ্ট্রীয় টেলিভিশনে এক বক্তৃতায় তিনি বলেন যেসব শরণার্থী নিরাপত্তা তদন্তে উত্তীর্ণ হতে পারবেন তাদেরকে তুরস্কের নাগরিকত্ব দেয়া হবে।

তিনি বলেন, "আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ ব্যাপারে কাজ করছে। যেসব শরণার্থী প্রয়োজনীয় সকল তদন্তে উপযুক্ত প্রমাণিত হবে তাদেরকে তুরস্কের নাগরিক হিসেবে গ্রহণ করা হবে। লাখ লাখ শরণার্থীর মধ্যে প্রকৌশলী, উকিল, ডাক্তার এবং আরও অনেক মেধাবী মানুষ রয়েছে। এতে তাদের মেধাকে ব্যবহার করা যাবে। অবৈধভাবে কাজ করার চেয়ে তারা ভালভাবে এদেশের নাগরিকদের মত কাজ করার সুযোগ পাবে।"

এরদোগান জানিয়েছেন এ পরিকল্পনা যেকোন সময় বাস্তবায়ন করা হবে। আর কোন বিস্তারিত তথ্য তিনি জানাননি। তুরস্কের সরকারের তথ্য অনুযায়ী দেশটিতে সিরিয়া এবং ইরাকের ৩ লাখেরও বেশী শরণার্থী রয়েছে। সূত্র: আল-জাজিরা

ডিএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ