শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয়নি : নাহিদ ইসলাম হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী পাকিস্তানের মধ্যস্থতায় ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনা শুরু হতে পারে বিকেলে

বিশ্বের সকল মুসলিম-মানবতাবাদী ঐক্যবদ্ধ হয়ে রোহিঙ্গাদের পাশে দাঁড়াতে হবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

landanআওয়ার ইসলাম: মায়ানমার সরকার যে নির্মমভাবে রোহিঙ্গা গণহত্যা চালাচ্ছে, সেটা অতীতের সব রেকর্ড ছড়িয়ে গেছে। বিশ্বের সকল মুসলিম এবং সকল মানবতাবাদী ঐক্যবদ্ধ হয়ে এই গণহত্যার বিরুদ্ধে সোচ্চার হতে হবে।

রোহিঙ্গাদের সাহায্যে নিবেদিত একটি চ্যারিটি সংস্থা `লোনলি ওরফান্স' আয়োজিত `মায়ানমারে গণহত্যা: আমাদের করণীয়' শীর্ষক সেমিনারে বক্তাগণ উপরুক্ত কথা বলেন। গতকাল ৫ জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় লন্ডন ওয়াটার লিলি হলরুমে উক্ত সেমিনার অনুষ্ঠিত হয়।

জনপ্রিয় নাশিদ আর্টিস্ট নাওশাদ মাহফুজের মনমোগ্ধকর তিলাওতের মাধ্যমে শুরু হয় সেমিনারের মূল পর্ব। মূল প্রবন্ধ পাঠ করেন সেমিনারের প্রধান উদ্যোক্তা মাসিক আল-আহরার পত্রিকার সহ-সম্পাদক মাওলানা হুসাইন আহমাদ।

ইকরা টিভির উপস্থাপক মুফতি সালেহ আহমাদ ও মাসিক আল-আহরার সম্পাদক সালমান আহমেদের যৌথ উপস্থাপনায় উক্ত সেমিনারে বক্তব্য রাখেন ইস্ট লন্ডন মসজিদের সম্মানিত খতিব শায়খ আব্দুল কাইয়ুম, শায়খ শামছুল হক, প্রফেসর আব্দুল কাদের সালেহ, শায়খ ইমাদাদুল হক মাদানী সহ অনেক ওলামা ও মানবতাপ্রেমী অতিথিগণ।

সবশেষে রোহিঙ্গা মুসলিমদের উপর মায়ামানমার সরকারের নির্মম গণহত্যার একটি ভিডিও ডকোমেন্টারী প্রদর্শন করা হয় প্রজেক্টরের মাধ্যমে। নির্মম, করুণ এই ডকোমেন্টারী দেখে উপস্থিত সকল দর্শক কান্নায় ভেঙে পড়েন।

নির্যাতিত সকল মুসলিমদের মুক্তির জন্য মোনাজাতের মাধ্যমে শেষ হয় সেমিনার।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ