সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম

মোবাইলে ডিলিট হওয়া ছবি উদ্ধারের উপায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

mobileআওয়ার ইসলাম: মোবাইল থেকে অনেক সময় অসাবধানতাবশত ছবি ডিলিট হয়ে যায়। দেখা যায় যে ছবি ডিলিট হয়ে গেছে তা আপনার জন্য খুবই প্রয়োজন। এই ছবি ভাইরাসের জন্য ডিলিট হতে পারে অথবা সেট খারাপ হওয়ার কারণে।

তবে যে কারণেই ছবি মুছে যাক না কেন, তাতে মন খারাপের কিছু নেই। এই ছবি পরবর্তীতে উদ্ধার করা সম্ভব। এ বিষয়ে কিছু টিপস আলোচনা করা হলো।

প্রথমত, ফোন যখন সেট করবেন, তখন প্রথমেই ডিফল্ট মেমরি হিসাবে মেমরি কার্ড সিলেক্ট করে রাখুন। কারণ তাতে ছবি ফেরত পাওয়ার সম্ভাবনা থাকে বেশি। দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে মোবাইল বিগড়ে যাওয়াতেই মেমরিতে থাকা ছবি এবং ডেটা ডিলিট হয়ে যায়।

দ্বিতীয়ত, কোন ক্লাউড ড্রাইভে আপনার ডেটা ব্যাকআপ রাখতে পারেন। তাতে ফোন বা মেমরি কার্ড খারাপ হলেও ডেটা বা ছবি ঠিকঠাক থাকবে।
এছাড়া রাখতে পারেন কিছু সফটওয়্যারও। যেমন- পিকচার রিকভারি সফটওয়্যার লিখে গুগলে সার্চ করতে পারেন। তাতে অনেক অপশন রয়েছে। চাইলে Asoftech Photo Recovery সফটওয়্যার ডাউনলোড করে ইনস্টল করতে পারেন।

এরপর ইনস্টল হলে সফটওয়্যার কম্পিউটারে ওপেন করুন। এবার যে মেমরি কার্ড থেকে ছবি এবং ডেটা ডিলিট হয়েছে তা কার্ড রিডারের সাহায্যে কম্পিউটারে যুক্ত করুন। কানেক্ট হওয়ার পর সফটওয়্যারে একটি নতুন ড্রাইভ দেখা যাবে। এখন তা সিলেক্ট করুন। সফটওয়্যারে থাকা ‘স্ক্যান অ্যাকশন’ অপশনে ক্লিক করুন। কিছুক্ষণের মধ্যে মুছে যাওয়া ছবি আপনাকে দেখিয়ে দেয়া হবে।

ডিএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ