সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর  কুমিল্লা জেলার দ্বীনিয়াত মুআল্লিম জোড় সম্পন্ন কেন্দ্রীয় নূরানী তালীমুল কুরআন মাদরাসার উস্তাদ আব্দুল জলিলের ইন্তেকাল ইউরোপে তীব্র তাপপ্রবাহে এক সপ্তাহে ১০ হাজার মৃত্যু বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে পাশে থাকার আহ্বান জাতীয় ইমাম পরিষদের ‘বিএনপির সঙ্গে সমঝোতা ছিল দেশের স্বার্থে, পদ-পদবি পাওয়ার জন্য নয়’ সন্ধ্যার মধ্যে ১৯ জেলায় ঝড়ের শঙ্কা  মুসলিম আন্দালুসের কৃষি বিপ্লব: স্বর্ণযুগের গৌরবগাথা

ভেনিস জামে মসজিদে ওয়াজ মাহফিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

venis5আওয়ার ইসলাম: ইতালির অন্যতম প্রধান পর্যটন নগর ভেনিসে স্থানীয় জামে মসজিদের উদ্যোগে এক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান বক্তা ছিলেন, বিশিষ্ট আলেমে দীন ও ইংল্যান্ডের ভেরি পার্ক জামে মসজিদের ইমাম মাওলানা মুফতি মোহাম্মদ আব্দুল হান্নান।

বিশেষ বক্তা ছিলেন, লন্ডন মসজিদের ইমাম মাওলানা আব্দু সাত্তার, রোমের মসজিদুল আকসার ইমাম মাওলানা রহমতুল্লাহ কাসেমী, ইয়েজলো জামে মসজিদের ইমাম মাওলানা জাকির হোসাইন।

গতকাল (শনিবার) মেসত্রের একটি অডিটরিয়মে আয়োজিত এ অওয়াজ মাহফিল বাদ আসর থেকে শুরু হয়ে রাত ১১টায় শেষ হয়। ওলামায়ে কেরাম বলেন, এখন রবিউল আউয়াল মাস। এ মাসে সর্বকালের শ্রেষ্ঠ মানুষ, মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদ সা. জন্মগ্রহণ এবং মৃত্যু বরণ করেছিলেন। রাসুলের জন্ম তারিখ নিয়ে মতভেদ থাকলেও মৃত্যু দিবস নিয়ে কোনো দ্বীমত নেই। সুতরাং ১২ রবিউল আউয়ালে শুধু মিলাদুন্নবী উদযাপন না করে সিরাতুন্নবী উদযাপন করা বেশি যুক্তিযুক্ত।

তারা বলেন, প্রতিটি ধর্মপ্রাণ মুসলমানের উচিৎ মনোযোগ সহকারে রাসুলের সা. সীরাত অধ্যায়ন করা এবং সেই মোতাবেক নিজের এবং পরিবারিক জীবন পরিচালনা করা। ভেনিস জামে মসজিদের সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে এ ওয়াজ মাহফিলে স্থানীয় ওয়ামায়ে কেরামগণ ওয়াজ নসিহত করেন। সভাপতি মোহাম্মদ আলী বলেন, ভেনিসে এখন যে মসজিদে আমরা নামাজ আদায় করি এটা প্রায় সাড়ে তিন লাখ ইউরো দিয়ে ক্রয় করা হয়েছে। কিন্তু জায়গা ছোট হওয়ায় মুসল্লি সংকুলন হয় না। প্রতি জুমার দিনে মুসল্লিদের নামাজ আদায় করতে অনেক কষ্ট হয়। একাধিক জামায়াত করতে হয়। আমরা চেষ্টা করছি আরো বড় পরিসরের একটা জায়গা কিনতে।

তিনি বলেন, আমরা যে জায়গাটা দেখেছি সেটা কিনতে প্রায় এক মিলিয়ন ইউরো দরকার হবে। মোহাম্মদ আলী সবাইকে আর্থিক সহযোগিতা নিয়ে এগিয়ে আসার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানান।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ