সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর  কুমিল্লা জেলার দ্বীনিয়াত মুআল্লিম জোড় সম্পন্ন কেন্দ্রীয় নূরানী তালীমুল কুরআন মাদরাসার উস্তাদ আব্দুল জলিলের ইন্তেকাল ইউরোপে তীব্র তাপপ্রবাহে এক সপ্তাহে ১০ হাজার মৃত্যু বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে পাশে থাকার আহ্বান জাতীয় ইমাম পরিষদের ‘বিএনপির সঙ্গে সমঝোতা ছিল দেশের স্বার্থে, পদ-পদবি পাওয়ার জন্য নয়’ সন্ধ্যার মধ্যে ১৯ জেলায় ঝড়ের শঙ্কা  মুসলিম আন্দালুসের কৃষি বিপ্লব: স্বর্ণযুগের গৌরবগাথা

গাজীপুরে ইসলামি সঙ্গীতে মন মাতাল ঐশীস্বর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

oishishor4

আওয়ার ইসলাম: ১৯ নভেম্বর'১৬ শনিবার, বাহাদুরপুর গাজীপুর রোভার স্কাউট প্রশিক্ষণ মাঠে গাজীপুর পরিবহন শ্রমিক ইউনিয়ন সাধারণ সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

হামদ, নাত দেশের গানসহ বিভিন্ন গানে শিল্পীরা মোহিত করেন আগত শ্রোতাদের। ইসলামি সাংস্কৃতিক সংগঠন ঐশীস্বর ও স্থানীয় সাংস্কৃতিক ফোরাম গুঞ্জন, বিবর্তন-এর শিল্পীবৃন্দ। এছাড়াও কলরবের শিল্পী আবু সুফিয়ানও উপস্থিত ছিলেন।

একে একে শিল্পীদের চমকপ্রদ পরিবেশনায় সুরের মূর্ছনা ছড়িয়ে পড়ে প্রতিটি শ্রমিক হৃদয়ে। বিশিষ্ট অাবৃত্তিশিল্পী ও উপস্থাপক ইলিয়াস হাসানের উপস্থাপনায় ধারাবাহিক চলে পুরো সাংস্কৃতিক পর্বটি।

ঐশীস্বর শিল্পীদের মনভোলানো কাওয়ালী পরিবেশন সাড়া পড়েছে গণ্যমান্য অতিথিবৃন্দ সহ উপস্থিত আশপাশের  শ্রোতাদর্শকদের মাঝে।

oishishor3-png

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা পুলিশ সুপার ও বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জনাব মুহাম্মদ হারুন অর রশীদ বিপিএম পিপিএম (বার)।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি জনাব আলহাজ্ব সাদিকুর রহমান হিরু।

সভাপতিত্ব করেন গাজীপুর জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়ন (রেজি নং ৫৬৭) এর সভাপতি, জনাব সুলতান আহামেদ সরকার।

সভাপতির উদ্বোধনী ভাষণের মধ্যদিয়ে শুরু হয় সকাল নটায় এবং শেষ হয় বিকাল চারটায়।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ