মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

বাংলাদেশের কাছে ৭০০ কোটি টাকা দাবি পাকিস্তানের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশের কাছে প্রায় ৭০০ কোটি টাকা (৯২১ কোটি পাকিস্তানি রুপি) পাওনা দাবি করেছে পাকিস্তান। একাত্তর পূর্ববর্তী সময়ে 'অনাদায়ি ফেলে যাওয়া সম্পদের' আর্থিক মূল্য হিসেবে পাকিস্তান এ অর্থ দাবি করেছে।

মঙ্গলবার পাকিস্তানের ইংরেজি দৈনিক এক্সপ্রেস ট্রিবিউনে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে।

এতে বলা হয়েছে, স্টেট ব্যাংক অব পাকিস্তান (এসবিপি) দেশটির সব বাণিজ্যিক ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানকে অর্থের পরিমাণ নির্ধারণের জন্য চিঠি দিয়েছে। ওই চিঠিতে তাদের বাংলাদেশ ও ভারতের কাছে পাওনা নির্ধারণের নির্দেশ দেয়া হয়েছে।

পাকিস্তানের দাবি, তৎকালীন পূর্ব পাকিস্তানে জমি, ভবন, আসবাবপত্র, অফিসের ব্যবহার্য নানা দ্রব্য, যানবাহন, সরকারি বন্ড, ঋণ, বিনিয়োগ করা অর্থের পরিমাণের এখন আর্থিক মূল্য দাঁড়িয়েছে ৯২১ কোটি পাকিস্তানি রুপি। চলতি বছরের জুন পর্যন্ত এসব সম্পদের মূল্য নির্ধারণ করেছে তারা।

এসবিপির হিসাবে, বাংলাদেশ ও ভারতের কাছে মোট ১ হাজার ৫২৫ কোটি রুপি পাবে পাকিস্তান। এর মধ্যে বাংলাদেশের কাছে ৯২১ কোটি আর ভারতের কাছে পাবে ৬০০ কোটি রুপি।

১৯৪৭ সালে দেশভাগের আগের অর্থনৈতিক সম্পর্ককে বিবেচনায় নিয়ে ভারতের কাছে ৬০০ কোটি রুপি দাবি করেছে পাকিস্তান।

এগুলোর মধ্যে রয়েছে গোল্ড রিজার্ভ, স্টালিং সিকিউরিটিজ, ইন্ডিয়ান সিকিউরিটিজ, রুপি কয়েন এবং দেশভাগের সময় ভারতের মুদ্রায় পাকিস্তানের শেয়ার।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ