মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মাওলানা নাসরুল্লাহ বদরের লাশ দ্রুত দেশে আনার দাবি জমিয়তের সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী ‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’  নামাজে রাকাতসংখ্যা ভুলে গেলে করণীয় ‘দুর্যোগ ব্যবস্থাপনা হতে হবে বিজ্ঞানভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক’ ‘সৌ‌দির পরিস্থিতি ঠিক হলে ভিসার মেয়াদ শেষ হওয়া‌ প্রবাসীদের নিয়ে আলোচনা’ পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬ প্রবাসীদের জন্য বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী শায়খ আব্দুস সাত্তার: বীর মুজাহিদিনের প্রতিচ্ছবি সৌদিগামী আটকে পড়া যাত্রীদের ক্ষতিপূরণ ও থাকা-খাওয়ার ব্যবস্থার দাবি

আরব বসন্তে মধ্যপ্রাচ্য হারালো ৬০ হাজার কোটি ডলার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

distroy-in-siriya 

আওয়ার ইসলাম: আরব বসন্তের জোয়ারে বিক্ষোভ-অস্থিতিশীলতার জেরে গেলো ছয় বছরে মধ্যপ্রাচ্যের দেশগুলোর আর্থিক ক্ষতি হয়েছে প্রায় ৬০ হাজার কোটি মার্কিন ডলার। এর পরিমাণ ২০১১ থেকে ২০১৫ সাল পর্যন্ত মধ্যপ্রাচ্যের জিডিপি প্রবৃদ্ধির ৬ শতাংশের সমান।

জাতিসংঘের পশ্চিম এশিয়া বিষয়ক অর্থনৈতিক ও সামাজিক কমিশন- ইএসসিডব্লিউ (ESCWA) -এর প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। প্রতিবেদনে সিরিয়ার ভবিষ্যৎ বিষয়ক জাতীয় কর্মপন্থা অনুসারে, ২০১১ সাল থেকে দেশটির মোট জিডিপি এবং মূলধনের ক্ষতি হয়েছে ২৫ হাজার ৯শ' কোটি ডলার।

তিউনিশিয়ায় শুরু হওয়া গণ-আন্দোলন আরব বসন্তের প্রভাবে সিরিয়া, লিবিয়া এবং ইয়েমেনে গৃহযুদ্ধ শুরু হয়। চারটি দেশের দীর্ঘদিনের নেতাদের পতন ঘটে।

সংশ্লিষ্ট দেশগুলোতে গণ-আন্দোলন শুরুর আগে অর্থনৈতিক অগ্রগতির যে হিসেব ধরা হয়েছিল, তা দিয়েই ইএসসিডব্লিউ (ESCWA) এ ক্ষতির হিসেব করেছে।

এ বি আর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ