মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

সাহিত্যে নোবেল পেলেন বব ডিলান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

img_20161013_190938_240আওয়ার ইসলাম: এবার সাহিত্যে নোবেল পেলেন ৭৫ বছর বয়সী মার্কিন গায়ক বব ডিলান। আজ বৃহস্পতিবার সুইডেনের নোবেল একাডেমি এ ঘোষণা দেয়।
নোবেল কমিটি তাদের বক্তব্যে বলে, ‘যুক্তরাষ্ট্রের ঐতিহ্যবাহী গানের মধ্যে নতুন ছন্দময়তা সৃষ্টির জন্য তাঁকে নোবেল পুরস্কারে ভূষিত করা হয়েছে।’
যুক্তরাষ্ট্রের পশ্চিমের অঙ্গরাজ্য মিনেসোটার এক খনি শহরে জন্ম ডিলানের। বাবা আব্রাহাম জিমারম্যান। বব ডিলানের আসল নাম ছিল রবার্ট অ্যালেন জিমারম্যান। সবাই ছেলেটিকে চিনত জিম নামে।
সংগীতের প্রতি জিমের টান শুরু হয় ১১ বছর বয়সে পিয়ানো বাজানোর মধ্য দিয়ে। ১৯৬০ সালের শুরুতে জিম হাইস্কুল শেষ করে মিনেসোটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। এই বিশ্ববিদ্যালয়েই প্রথম গানের দল গড়ে তোলেন জিম, আর নিজেকে পরিচয় দিতে শুরু করেন বব ডিলান নামে। ওই সময়েই ডিলান অ্যাকুয়েস্টিক গিটার বাজিয়ে গাইতে শুরু করেন।
বিশ্ববিদ্যালয় ছেড়ে গানের টানেই ডিলান চলে আসেন নিউজার্সিতে। তখন থেকেই ব্যতিক্রমী গায়কী আর হৃদয়গ্রাহী গানের কথায় সঙ্গীতাঙ্গনে প্রতিষ্ঠা পাওয়ার শুরু। ষাটের দশকে যুক্তরাষ্ট্রের সঙ্গীতাঙ্গনে ডিলান ছিলেন এক অবিসংবাদিত নাম।
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময়ে সহমর্মী অবদানের জন্য বব ডিলান বাঙালির হৃদয়েও বিশেষ স্থান দখল করে আছেন।

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ