সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম

বেলাল খানের কণ্ঠে ‘আল্লাহু আল্লাহু’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

@ আবিদ আনজুম

গান গেয়ে শ্রোতাদের ভালোবাসা পেয়েছেন বহু আগেই। জনপ্রিয় এ কণ্ঠশিল্পী এবার গেয়েছেন ইসলামি সঙ্গীত। কালজয়ী সেই জনপ্রিয় সঙ্গীত। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করাতো যায় না গেয়ে তোমার গুণগান’।

ছোটবেলায় এই গান শুনতে শুনতে আমরা বড় হয়েছি। গেয়েছি আপন মনে। সেই পরিচিত কণ্ঠ, সুর এবার নতুন কণ্ঠে। বেলাল খান একটা মায়াবী আবহ তৈরি করেই সঙ্গীতটি গেয়েছেন। পরিচিতের গণ্ডির বাইরে একটা অন্যরকম অনুভূতি যেন ছড়িয়ে দেয় শরীরে।

এম রেকর্ডসের ব্যানারে প্রকাশিত বেলালের গাওয়া ‘আল্লাহু আল্লাহু’ গানটির সংগীতায়োজন করেছেন চিরকুট ব্যান্ডের ইমন। এটি এই দুজনের দ্বিতীয় প্রয়াস। এর আগে ইমনের সুর ও সংগীতে ‘দোজখ’ নামের একটি গানে কণ্ঠ দিয়েছিলেন বেলাল খান।

কবি কাজী নজরুল ইসলামের লেখা সঙ্গীতটিতে আল্লাহর মহিমা ও ক্ষমতার প্রকাশ ঘটেছে চমৎকারভাবে। ফুটিয়ে তোলা হয়েছে তার শ্রেষ্ঠত্ব ও অসীম দয়াকে। যুগ যুগ ধরে এই সঙ্গীত মানুষ গেয়েছে, কান পেতে শুনেছে। থ্রিজির এই যুগে এসে বেলাল খান সেটিকে ভিডিওতে এনেছেন। যাতে শ্রোতা দর্শকদের আরো নীবিড় করে ভাবতে শেখানে সঙ্গীতটির মাহাত্ম।

সঙ্গীতটি শুনতে ভিডিওতে ক্লিক করুন

লিরিক

আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু
শেষ করা তো যায়না গেয়ে তমার গুনগান
তুমি কাদের গফফার
তুমি জলিল জব্বার
অনন্ত অসীম তুমি রহিম রহমান।।তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া
ঘোষনা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া
তাই নুরের ফেরেশ্তা করে আদমকে সেজদা
সবার চেয়ে দিলে মাটির মানুষকে সন্মান।।

যখন ইউনুছ নবীরে খাইল মাছেতে গিলিয়া
ফেরেশতা পাঠাইলে তুমি এছমে আজম দিয়া
দমে দমেতে হরদম সে যে পেল পরিত্রান।।

শিশু মুছা নবীকে যখন দুশমনেরই ডরে
সিন্ধুকে ভরিয়া দিলে ভাসায়ে সাগরে
প্রানে ছিল যাহার ভয়
সেথায় পেল সে আশ্রয়
সেই দুশমনেরই হাতে তাঁহার বাঁচাইলে প্রান।।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ