সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর  কুমিল্লা জেলার দ্বীনিয়াত মুআল্লিম জোড় সম্পন্ন কেন্দ্রীয় নূরানী তালীমুল কুরআন মাদরাসার উস্তাদ আব্দুল জলিলের ইন্তেকাল ইউরোপে তীব্র তাপপ্রবাহে এক সপ্তাহে ১০ হাজার মৃত্যু বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে পাশে থাকার আহ্বান জাতীয় ইমাম পরিষদের ‘বিএনপির সঙ্গে সমঝোতা ছিল দেশের স্বার্থে, পদ-পদবি পাওয়ার জন্য নয়’ সন্ধ্যার মধ্যে ১৯ জেলায় ঝড়ের শঙ্কা  মুসলিম আন্দালুসের কৃষি বিপ্লব: স্বর্ণযুগের গৌরবগাথা শনিরআখড়ায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল সাবেক ব্যাংক কর্মকর্তার

কাতারে ইত্তেহাদুল মুসলিমীনের উদ্যোগে ইসলামি সাংস্কৃতিক অনুষ্ঠান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

katar-songআওয়ার ইসলাম : কাতারে অনুষ্ঠিত হলো মজলিসে ইত্তেহাদুল মুসলিমীনের উদ্যোগে ইসলামি সাংস্কৃতিক অনুষ্ঠান। গত শুক্রবার সন্ধ্যায় কাতারের রাজধানী দোহায় আল মাহমুদ ইসলামিক কালচারাল (ফানার) সেন্টার হলরুমে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

সংগঠনের সেক্রেটারি মাওলানা শাহাদাৎ হোসাইনের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। পুরো অনুষ্ঠানে দর্শকদের মাতিয়ে রাখতে ছিল নানা রকম আয়োজন। ইসলামী সঙ্গীত, হামদ-নাত বিভিন্ন সূরে কোরআন তেলাওয়াত, নাটক, রম্য সঙ্গীত, আঞ্চলিক সঙ্গীত, হাসি কৌতুকে মুগ্ধ ছিল পুরো হলরুম। সেই সঙ্গে অপ সাংস্ক্রিতি বিষয়ে আলোচনা ও ইসলামী সংস্কৃতির প্রয়োজনীয়তা তুলে ধরেও অতিথিরা আলোচনা করেন।

অনুষ্ঠানটির সার্বিক তত্বাবধানে ছিলেন হাফেজ মাওলানা হারুনুর রশিদ, প্রোগ্রাম গ্রন্থনা ও স্টেজ পরিচালনায় মাওলানা মাহবুব আব্দুল মতিন, অর্থ উপ কমিটির আহবায়ক হাফেজ মাওলানা নুমান এবং সেচ্ছেসেবক উপ কমিটির আহবায়ক মাওলানা মুফতি ইউসুফ জামালপুরি ও প্রচার উপ কমিটির আহবায়ক মাওলানা মাহমুদ হাসান চৌধুরী।

মাসুদ কায়সারের আকর্ষণীয় সঞ্চালনায় ইত্তেহাদ শিল্পিগুষ্টি ও অতিথি শিল্পি ইঞ্জিনিয়ার আমানতের হৃদয় কাড়া সঙ্গীত এবং ইত্তেহাদ শিল্পিগুষ্টির যৌথ ও একক সঙ্গীতে উপস্থিত দর্শকদের প্রানবন্ত করে তোলে। কাতারে একমাত্র মজলিসে ইত্তেহাদুল মুসলিমীনের আয়োজনে ইসলামী মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানটি প্রবাসীদের মাঝে স্বফ্যামিলি পর্দার সাথে উপভোগ করার সুযোগ করে ঈদের আনন্দ দিয়ে থাকে।

দর্শকদের সুরে সুরে মাতিয়ে তোলেন, মাওলানা মুহাম্মাদুল্লাহ, মাওলানা তাজুদ্দিন, মাওলানা মাসুদ কায়সার, মাওলানা মাজহারুল ইসলাম, মোফাজ্জল হোসাইন, রাকিবুল হাসান, নাট্যভিনয়ে মাহমুদুল হাসান ও আনাছ আহমাদ। আরবি সঙ্গীতে শিল্পি সাদ হারুন, আব্দুর রহমান হারুন, আলী আব্দুল হাফিজ, জাবের আব্দুস সালাম, যায়েদ কামাল, নিয়াজ মুহাম্মাদ রিফাত।

অনুষ্ঠানের সার্বিক দিক- নির্দেশনা, বাস্তবায়ন, ও ত্বাবধানে ছিলেন সংগঠনের সহ-সভাপতি হাফেজ মাওলানা মুশাহিদুর রাহমান।

অনুষ্ঠানের দোয়া ও মুনাজাত পরিচালনায় ছিলেন সংগঠনের সভাপতি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সুবক্তা, হাফেজ মাওলানা মুফতি ফরিদ আহমাদ ফরিদী।

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ