মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

ফটিকছড়িতে আলেম ও হাফেজদের সংবর্ধনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

al-mahmud-fএম কে নুরুদ্দীন

ফটিকছড়ির সমিতির হাটের উত্তর নিশ্চিন্তাপুর আল-মাহমুদ ফাঊন্ডেশনের ২৫ বছর পূর্তি উপলক্ষে নবীন ও প্রবীণ দাওরায়ে হাদিস উত্তীর্ণ আলেম ও হাফেজে কুরআনদের  সংবর্ধনা দেয়া হয়েছে। আয়েশা ছিদ্দিকা মাদরাসার মাঠে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি আয়েশা ছিদ্দিকা মাদরাসার পরিচালক আলহাজ মাহমুদুল হক।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৯নং সমিতিরহাট ইউনিয়নের চেয়ারম্যান বিশিষ্ট সমাজ সেবক আলহাজ হারুন অর রশীদ ইমন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামেয়া ইসলামিয়া ওবাইদিয়া নানুপুর এর মহা পরিচালক আল্লামা শাহ ছালাহ উদ্দিন, জামেয়া ইসলামিয়া পটিয়ার নায়েবে মোহাতামিম আল্লামা আবু তাহের নদবী, উত্তর নিশ্চিন্তাপুর তালীমুল কোরআন মাদরাসার পরিচালক মাওলানা আবুল হাশেম, বাইতুল হুদা মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা ইকবাল, হাফেজ মাওলানা ইয়াহিয়া, আলহাজ ইঞ্জিনিয়ার সামশুল আলম, বিশিষ্ট ব্যাংকার মুজিবুল হক, মাষ্টার নুরুল ইসলাম, একতা সংঘের সভাপতি আমানুল্লাহ, আদর্শ সংঘের সভাপতি, এমরান হায়দার, ডাঃ আবু জাফর, ইব্রাহীম প্রমুখ।

অনুষ্ঠানে ১৬৮ জন হাফেজ ও আলেম সংবর্ধনা পেয়েছেন।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ