বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ ।। ১২ ভাদ্র ১৪৩৩ ।। ১৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পুকুরে গোসলে নেমে প্রাণ গেল দুই মাদরাসা ছাত্রের দুই হিন্দু অনাথ ভাইকে মানুষ করে বিয়ে দিলেন মুসলিম দম্পতি বিজয় দিবসে ৮ হাজার ২৯৯ বন্দিকে মুক্তি দিলো তালেবান সরকার ইউপি নির্বাচনে ফের চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন রফিকুজ্জামান অনু নূরানী তালীমুল কুরআন বোর্ডের মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে জাতীয় সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ফুটপাত দখল করে ব্যবসা নয়, নির্দেশনা না মানলে কঠোর ব্যবস্থা: ডিএসসিসি স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে উত্তপ্ত সংসদ মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু ‘জাতিসংঘ সভাপতির পদ কোনো এক দেশের স্বার্থে ব্যবহারের সুযোগ নেই’ 

কাতারে অনুষ্ঠিত হলো জমজমাট সাংস্কৃতিক অনুষ্ঠান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

katar-islamiআওয়ার ইসলাম: কাতারের রাজধানী দোহায় আল মাহমুদ ইসলামিক কালচারাল (ফানার) সেন্টার হলরুমে অনুষ্ঠিত হয়ে গেল জমজমাট ইসলামি সাংস্কৃতিক অনুষ্ঠান। সংগঠনের সেক্রেটারি মাওলানা শাহাদাৎ হোসাইনের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান।
অনুষ্ঠানে ইসলামি সঙ্গীত, হামদ-নাত, কুরআন তেলাওয়াত, নাটক, রম্য সঙ্গীত, আঞ্চলিক সঙ্গীত ও কৌতুক পরিবেশন করা হয়। দক্ষ শিল্পীদের পরিবেশনায় পুরো আয়োজনটিই ছিল মুগ্ধতায় ভরপুর।
অনুষ্ঠানের শুরুতে অপ সংস্কৃতি বিষয়ে আলোচনা ও ইসলামি সংস্কৃতির প্রয়োজনীয়তা তুলে ধরেন অতিথিবৃন্দ।
অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন হাফেজ মাওলানা হারুনুর রশিদ, গ্রন্থনা ও স্টেজ পরিচালনায় মাওলানা মাহবুব আব্দুল মতিন, অর্থ উপ কমিটির আহবায়ক হাফেজ মাওলানা নুমান এবং সেচ্ছেসেবক উপ কমিটির আহবায়ক মাওলানা মুফতি ইউসুফ জামালপুরী ও প্রচার উপ কমিটির আহবায়ক মাওলানা মাহমুদ হাসান চৌধুরী।
শিল্পী মাসুদ কায়সারের সঞ্চালনায় ইত্তেহাদ শিল্পীগোষ্ঠী ও অতিথি শিল্পী  ইঞ্জিনিয়ার আমানতের হৃদয়কাড়া সঙ্গীত দর্শকদের প্রাণবন্ত করে তোলে। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন ইত্তেহাদ শিল্পীগোষ্ঠীর অন্যতম শিল্পী মাওলানা মুহাম্মাদুল্লাহ, মাওলানা তাজুদ্দিন, মাওলানা মাসুদ কায়সার, মাওলানা মাজহারুল ইসলাম, মোফাজ্জল হোসাইন ও রাকিবুল হাসান।
katar2
নাট্যভিনয়ে ছিলেন  মাহমুদুল হাসান ও আনাছ আহমাদ। এ ছাড়াও আরবি সঙ্গীত পরিবেশন করেন সাদ হারুন, আব্দুর রহমান হারুন, আলী আব্দুল হাফিজ, জাবের আব্দুস সালাম, যায়েদ কামাল, নিয়াজ মুহাম্মাদ রিফাত।
অনুষ্ঠানের সার্বিক দিক-নির্দেশনা, বাস্তবায়ন ও ত্বাবধানে ছিলেন সংগঠনের সহ-সভাপতি হাফেজ মাওলানা মুশাহিদুর রাহমান। অনুষ্ঠানে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন সংগঠনের সভাপতি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সুবক্তা, হাফেজ মাওলানা মুফতি ফরিদ আহমাদ ফরিদী।
আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ