সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর  কুমিল্লা জেলার দ্বীনিয়াত মুআল্লিম জোড় সম্পন্ন কেন্দ্রীয় নূরানী তালীমুল কুরআন মাদরাসার উস্তাদ আব্দুল জলিলের ইন্তেকাল ইউরোপে তীব্র তাপপ্রবাহে এক সপ্তাহে ১০ হাজার মৃত্যু বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে পাশে থাকার আহ্বান জাতীয় ইমাম পরিষদের

সন্ধ্যার পর ছাত্র ও যুবকদের বাইরে ঘোরাফেরা নিষিদ্ধ!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

sirajgonjআওয়ার ইসলাম: সিরাজগঞ্জের নতুন জেলা প্রশাসক (ডিসি) কামরুন নাহার সিদ্দিকা বলেছেন, সন্ধ্যার পর ছাত্রদের বই নিয়ে পড়ার টেবিলে বসার কথা, কিন্তু কিছু কিছু ছাত্র, যুবক কাজ নেই; সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত ঘোরাফেরা করে। এরাই একপর্যায়ে মাদক, ইভটিজিং ও ছিনতাইয়ের সঙ্গে যুক্ত হয়। তাই এদের ঘোরাফেরা বন্ধ করতে সমাজের সব শ্রেণি-পেশার মানুষসহ অভিভাবকদের উদ্যোগ নিতে হবে।

আজ শনিবার সকালে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে আয়োজিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় ডিসি এসব কথা বলেন।

কামরুন নাহার সিদ্দিকা বলেন, এসব অযাচিত ঘোরাফেরা বন্ধ করতে সন্ধ্যার পর থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা মাঠে থাকবেন। সেই সঙ্গে সমাজের মাতব্বরদেরও এ বিষয়ে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ কামরুল ইসলামের সঞ্চালনায় মতবিনিময় সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) প্রতাপ চন্দ্র বিশ্বাস, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শামীম আলম, প্রেসক্লাবের সভাপতি হেলাল উদ্দিন, প্রবীণ সাংবাদিক রফিকুল আলম খান, বাবু ইসলাম, জাকিরুল ইসলাম, এনামুল হক খোকন, ফেরদৌস রবিন, হেলাল আহম্মেদ, মোস্তফা কামাল প্রমুখ বক্তব্য দেন। মতবিনিময় সভায় ইলেকট্রনিক, প্রিন্ট মিডিয়া ও অনলাইনের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ