সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর  কুমিল্লা জেলার দ্বীনিয়াত মুআল্লিম জোড় সম্পন্ন কেন্দ্রীয় নূরানী তালীমুল কুরআন মাদরাসার উস্তাদ আব্দুল জলিলের ইন্তেকাল ইউরোপে তীব্র তাপপ্রবাহে এক সপ্তাহে ১০ হাজার মৃত্যু বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে পাশে থাকার আহ্বান জাতীয় ইমাম পরিষদের ‘বিএনপির সঙ্গে সমঝোতা ছিল দেশের স্বার্থে, পদ-পদবি পাওয়ার জন্য নয়’ সন্ধ্যার মধ্যে ১৯ জেলায় ঝড়ের শঙ্কা  মুসলিম আন্দালুসের কৃষি বিপ্লব: স্বর্ণযুগের গৌরবগাথা

প্রতি মুহূর্তের হজ আপডেট দিচ্ছে আইটিভি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

itv24আওয়ার ইসলাম: যুক্তরাষ্ট্র থেকে প্রচারিত ইসলামিক টিভি itvusa.tv প্রতি মুহূর্তের হজ আপডেট প্রচার করছে। মক্কা থেকে প্রতিদিনের খবর, হাজিদের অবস্থান ও তাদের অনুভূতি তুলে ধরছে চ্যানেলটি। চ্যানেলটির প্রতি মুহূর্তের আপডেট অনলাইন ভার্সনে সারা বিশ্ব থেকেই দেখতে পাচ্ছেন দর্শকরা।

গত সপ্তায় চ্যানেলটির চেয়ারম্যান মাওলানা মুহাম্মদ শহিদুল্লাহ যুক্তরাষ্ট্র থেকে পবিত্র হজ পালনে সৌদি পৌঁছেন। হজের প্রতিমুহূর্তের আপডেট তিনিই পরিচালনা করছেন। সহযোগী হিসেবে রয়েছেন আল মদিনা ট্রাভেলের সত্তাধিকারী মাওলানা আবদুল্লাহ।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মাওলানা মুহাম্মদ শহিদুল্লাহ বর্তমানে পিএইচডি গবেষণার জন্য যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। পাশাপাশি তিনি দেশটিতে ইসলামিক স্যোসাইটির দাওয়াহ ও বিভিন্ন কার্যক্রম সম্পাদন করছেন। গত রমজানে হোয়াইট হাউজের এক সভায় তিনি আমন্ত্রিতও হয়েছিলেন।

তার পরিচালতি আইটিভিইউএসএ ইসলাম বিষয়ক প্রোগ্রাম করে থাকে। যুক্তরাষ্ট্রসহ মুসলিম বিশ্বে ইতোমধ্যেই পরিচিতি পেয়েছে চ্যানেলটি। একাত্তরে আলেম মুক্তিযোদ্ধা অনুষ্ঠান করে বাংলাদেশেও আলোচিত হয়েছে ব্যাপকভাবে।

আইটিভি ও হজের আপডেট বিষয়ে মাওলানা মুহাম্মদ শহিদুল্লাহ বলেন, ইসলামিক টিভি চ্যানেল হিসেবে আইটিভি প্রতি মুহূর্তের ইসলামের খবরগুলো আপডেট দিতে চায়। হজ পুরো মুসলিম উম্মাহর কাছে গুরুত্ববহ এক ছফর ও ইবাদত। হজের প্রতিমুহূর্তের আপডেট জানাতেই আমাদের এই বিশেষ আয়োজন।
 আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ