মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

কাশ্মির সীমান্তে সংঘর্ষ : ভারতীয় সেনা নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

kashmir20

আওয়ার ইসলাম : জম্মু-কাশ্মির সীমান্তের রাজৌরিতে নিয়ন্ত্রণ রেখার কাছে গুলিতে এক ভারতীয় সেনা নিহত এবং অপর একজন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাতে এক সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।

নিহত সেনার নাম ল্যান্স নায়েক রাজেন্দ্র সিং। যদিও গেরিলাদের পক্ষ থেকে নাকি পাক সেনাবাহিনীর গুলিতে ওই জওয়ান নিহত হয়েছে তা স্পষ্ট নয়। এ নিয়ে তদন্ত শুরু হয়েছে। ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে গোটা এলাকা ঘিরে ফেলে তল্লাশি অভিযান শুরু হয়েছে।

একটি সূত্রে প্রকাশ, মঙ্গলবার রাতে আখনূর সেক্টরে নিয়ন্ত্রণ রেখার ওপার থেকে গেরিলারা অনুপ্রবেশের চেষ্টা করে। এ সময় ভারতীয় সেনাদের তৎপরতায় অনুপ্রবেশের ওই চেষ্টা ব্যর্থ হয়ে যায়। যদিও উভয়পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হলে দুই জওয়ান আহত হন। এদের মধ্যে ল্যান্স নায়েক রাজেন্দ্র সিং পরে মারা যান।

নিহত রাজেন্দ্র সিং সীমান্তে টহলদারি দলের সদস্য ছিলেন। তিনি সীমান্তের কাছাকাছি কিছু লোকের সন্দেহজনক গতিবিধি দেখতে পান। এ সময় নিয়ন্ত্রণ রেখা বরাবর পাকিস্তানের দিক থেকে কমপক্ষে ২০০ মিটার দূর থেকে অনুপ্রবেশের চেষ্টাকারীরা গুলি চালানো শুরু করে দেয়। এর জবাবে ভারতীয় সেনারাও পাল্টা গুলি চালালে তারা পাকিস্তানের দিকে চলে যায়। এ সময় রাজিন্দ্র সিং গুলিবিদ্ধ হলে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও পথেই প্রাণ হারান ওই সেনা জওয়ান। আহত অন্য জওয়ান হাসপাতালে ভর্তি রয়েছে।

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ