মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

৩ লাখ শরণার্থীকে আশ্রয় দেবে জার্মানি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

syria7আওয়ার ইসলাম: চলতি বছর ৩ লাখ শরণার্থীকে আশ্রয় দিতে যাচ্ছে জার্মানি। দেশটির অভিবাসন ও শরণার্থী বিষয়ক কার্যালয়ের (বিএএমএফ) প্রধান ফ্রাংক জুয়েরগেন ওয়েইসি এক সাক্ষাৎকারে স্থানীয় সংবাদমাধ্যম বিল্ড এএম সন্তাগকে এ তথ্য জানিয়েছেন। রোববার পত্রিকাটিতে এ সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে।

ফ্রাংক জুয়েরগেন বলেন, ‘আমরা চলতি বছর আড়াই থেকে তিন লাখ শরণার্থীর জন্য প্রস্তুতি নিচ্ছি।’

তিনি বলেন, যদি সম্ভাব্য সংখ্যার চেয়ে বেশি শরণার্থী চলে আসে তাহলে সেটা তার দপ্তরের ওপর বাড়তি চাপ সৃষ্টি করবে। তবে এই পরিস্থিতিতে মোটেও চিন্তিত নন তিনি। কারণ এ বছর হয়তো তিন লাখেরও কম শরণার্থী আসবে জার্মানিতে।

জুয়েরগেন জানান, ২০১৫ সালে জার্মানিতে আগের ধারণার চাইতে কম সংখ্যক শরণার্থী আশ্রয় পেয়েছে। কারণ এদের মধ্যে অনেকেই দুইবার আবেদন করেছে এবং অনেকেই অন্যত্র চলে গেছেন।

তিনি বলেন, ‘শরণার্থীদের সঠিক সংখ্যা আমরা শিগগিরই জানাব। তবে এটা নিশ্চিত গত বছর ১০ লাখের কম শরণার্থী জার্মানিতে এসেছে।’

তিনি জানান, নতুন করে আসা শরণার্থীদের শ্রমবাজারে প্রবেশ করানোর জন্য দীর্ঘ সময় ও প্রচুর অর্থের প্রয়োজন। ইতিমধ্যে যেসব শরণার্থী জার্মানিতে আশ্রয় নিয়েছেন, তাদের ৭০ শতাংশই চাকরির জন্য প্রস্তুত। কিন্তু কোনো চাকরি পাওয়ার আগ পর্যন্ত এদের অধিকাংশকে সামাজিক নিরাপত্তা সুবিধার ওপর নির্ভর করতে হবে।

প্রসঙ্গত, ইউরোপে আসা শরণার্থীদের একটি বড় অংশ জার্মানিতে আশ্রয় নিয়েছে। এসব শরণার্থীদের অধিকাংশ এসেছে যুদ্ধবিধ্বস্ত সিরিয়া, ইরাক ও আফগানিস্তান থেকে।

এআর