বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ ।। ১২ ভাদ্র ১৪৩৩ ।। ১৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পুকুরে গোসলে নেমে প্রাণ গেল দুই মাদরাসা ছাত্রের দুই হিন্দু অনাথ ভাইকে মানুষ করে বিয়ে দিলেন মুসলিম দম্পতি বিজয় দিবসে ৮ হাজার ২৯৯ বন্দিকে মুক্তি দিলো তালেবান সরকার ইউপি নির্বাচনে ফের চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন রফিকুজ্জামান অনু নূরানী তালীমুল কুরআন বোর্ডের মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে জাতীয় সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ফুটপাত দখল করে ব্যবসা নয়, নির্দেশনা না মানলে কঠোর ব্যবস্থা: ডিএসসিসি স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে উত্তপ্ত সংসদ মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু ‘জাতিসংঘ সভাপতির পদ কোনো এক দেশের স্বার্থে ব্যবহারের সুযোগ নেই’ 

ইসলামী ব্যাংকের কল্যাণে সফল নারী উদ্যোক্তা রোকেয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ibbl28আওয়ার ইসলাম: এক সময় আমার ভাঙ্গা ঘর ছিল। ঘরের চাল দিয়ে পানি পড়ত। রাতে বৃষ্টি হলে ছেলে-মেয়েদের নিয়ে বসে বসে নির্ঘুম রাত কাটাতাম। এখন আমার পাকা বাড়ি হয়েছে। ছেলেমেয়েরা লেখাপড়া করছে। সংসারের আয় বেড়েছে। সবাইকে নিয়ে সুখেই কাটছে আমার দিন। কথাগুলো বলছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর আমিন বাজার শাখার পল্লী উন্নয়ন প্রকল্পের গ্রাহক রোকেয়া বেগম।

বেগম রোকিয়া ১০ বছর আগে ব্যাংকের পল্লী উন্নয়ন প্রকল্প থেকে ৫ হাজার টাকার বিনিয়োগ নিয়ে গবাদী পশু লালন-পালন শুরু করেন। আস্তে আস্তে তার ব্যবসার পরিধি বাড়তে থাকে। এখন সে একজন সফল নারী উদ্যোক্তা। ইসলামী ব্যাংকের আমিন বাজার শাখা আয়োজিত শনিবার, ২৭ আগস্ট ২০১৬ পল্লী উন্নয়ন প্রকল্পের শাখা কেন্দ্র প্রধানদের প্রশিক্ষন অনুষ্ঠানে রোকেয়ার মত সফলতার গল্প উপস্থাপন করেন মিলন রানী, শেফালী আক্তার, পাভীন আক্তার, শোভা রানী, দিপ্তী রানীসহ অনেকে।

ব্যাংকের ভাইস চেয়ারম্যান এম আযীযুল হক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ আবদুল মান্নানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন অডিট কমিটির চেয়ারম্যান মো: হেলাল আহমদ চৌধুরী, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান মো. আবদুল মাবুদ, পিপিএম, ডাইরেক্টর প্রফেসর ড. কাজী শহীদুল আলম, মেজর জেনারেল (অব) ইঞ্জিনিয়ার আবদুল মতিন, মো: সাইফুল ইসলাম, এফসিএ, এফসিএমএ, মো: বোরহান উদ্দিন আহমেদ, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মো: হাবিবুর রহমান ভূঁইয়া, এফসিএ ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো: কাওছার-উল-আলম।

প্রশিক্ষণে ২৫০ জন কেন্দ্রপ্রধানসহ মোট ৩০০ জন পল্লী উন্নয়ন প্রকল্প গ্রাহক অংশ গ্রহণ করেন। ইসলামী ব্যাংক পল্লী উন্নয়ন প্রকল্পের মাধ্যমে ২০ হাজার গ্রামের ১০ লাখ প্রান্তিক পরিবারের জীবনমান উন্নয়নে কাজ করছে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ