সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম

নিবন্ধনের পর হজ করতে লাগবে ৩৭ বছর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

indoneshiaআওয়ার ইসলাম: ইচ্ছে করলেই এখন আর হজ করা সম্ভব হচ্ছে না ইন্দোনেশিয়ান মুসলিমকে। কারণ সৌদি আরব কর্তৃক নির্ধািরিত কোটায় যতজন হাজি প্রতিবছর একেকটা দেশ পেয়ে থাকে তার কয়েকগুণ বেশি হজইচ্ছু নিবন্ধন করে রেখেছেন। তাদের হজের সিরিয়াল পেতে পেতে সময় লেগে যাবে ৩৭ বছর।

সৌদি গ্যাজেটের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইতোমধ্যে ইন্দোনেশিয়া থেকে ৩.২ মিলিয়ন হজ ইচ্ছুক মুসলিম হজের জন্য নিবন্ধন করেছেন। কিন্তু হজ করতে তাদেরকে অপেক্ষা করতে হবে ৩৭ বছর।

বিষয়টি নিশ্চিত করেছেন, ইন্দোনেশিয়ান মুসলিম এসোসিয়েশন ফর হজ এন্ড ওমরা ট্রাভেলস এর চেয়ারম্যান সাইয়েদ জোকো আসযোরো।

তিনি বলেন, ইন্দোনেশিয়ায় হজইচ্ছুদের সংখ্যা অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। আর হজের এই দীর্ঘ অপেক্ষার কারণে বাড়ছে ওমরার যাত্রী।

ইন্দোনেশিয়ায় ৩৫০০ টি ট্রাভেলস এজেন্সি কাজ করছে। ৬৬৮ টি ট্রাভেলস ওমরাহ লাইসেন্স প্রাপ্ত। দৌদি কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত হজ এজেন্সি সংখ্যা ২২০টি।

ইন্দোনেশিয়ার হজইচ্ছুদের জন্য ভিভিআইপি প্যাকেজ রয়েছে ৭%। অভিজাত শ্রেণির নাগরিকরা এ প্যাকেজ সুবিধা গ্রহণ করে থাকে। ভিভিআইপি প্যাকেজটির মূল্য ৮০০০ ডলার।

হজ ও ওমরা যাত্রী বহনের জন্য দেশটিতে রয়েছে ৪টি বিশেষ এয়ারলাইন্স। ৩০০০ কর্মকর্তা কর্মচারী হজ সংশ্লিষ্ট কার্য সম্পাদনে যুক্ত রয়েছে।

উল্লেখ্য, ইন্দোনেশিয়া দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি দ্বীপ রাষ্ট্র। প্রায় ৫,০০০ দ্বীপের সমন্বয়ে গঠিত এই দেশটি পৃথিবীর বৃহত্তম মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র। এখানকার জনসংখ্যা ২৫ কোটিরও উপরে। দেশটিতে বিয়ের সময় হজসম্পন্ন করা তরুণ তরুণীদের মূল্যায়ন করা হয় বেশি। এ কারণেই এখানকার তরুণ বয়সীরাও হজ সেরে ফেলেন আগেই।

সূত্র: সৌদি গ্যাজেট

আরআর

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ