সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর  কুমিল্লা জেলার দ্বীনিয়াত মুআল্লিম জোড় সম্পন্ন কেন্দ্রীয় নূরানী তালীমুল কুরআন মাদরাসার উস্তাদ আব্দুল জলিলের ইন্তেকাল ইউরোপে তীব্র তাপপ্রবাহে এক সপ্তাহে ১০ হাজার মৃত্যু বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে পাশে থাকার আহ্বান জাতীয় ইমাম পরিষদের ‘বিএনপির সঙ্গে সমঝোতা ছিল দেশের স্বার্থে, পদ-পদবি পাওয়ার জন্য নয়’ সন্ধ্যার মধ্যে ১৯ জেলায় ঝড়ের শঙ্কা  মুসলিম আন্দালুসের কৃষি বিপ্লব: স্বর্ণযুগের গৌরবগাথা

মেয়েদের সঙ্গে আর সেলফি নয় : জুনায়েদ জামশেদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

junaid-zamsed-550x366আমিন ইকবাল : মেয়েদের সঙ্গে আর কোনো সেলফি না তোলার ঘোষণা দিয়েছেন পাকিস্তানের জনপ্রিয় সঙ্গীত শিল্পী ও টেলিভিশন ব্যক্তিত্ব জুনায়েদ জামশেদ। মেয়েদের সঙ্গে সর্বশেষ সেলফিটি সুফিয়া মির্জা নামে এক বন্ধুর সঙ্গে তুলেছেন তিনি।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন প্রোগ্রামের মধ্যাহ্ন বিরতিতে খাবার টেবিলে প্রোগ্রামের আয়োজক সদস্য ও বন্ধু সুফিয়া মির্জা জুনায়েদ জামশেদের সাথে সেলফি তুলতে চাইলে তিনি বলেন, ‘না, সেলফি আমি অনেক অপছন্দ করি। সেলফির কারণে যে পরিমাণ অপমানিত আমি হয়েছি, অন্য কোনো কারণে এত অপমানের স্বীকার হইনি।’

তবে সুফিয়া মির্জা বলেন, ‘সেলফি তোলা তাদের অনুষ্ঠানের অংশ, তারা যার সাক্ষাৎকারই নেন, তার সঙ্গেই সেলফি তুলেন’ বলে জোরাল আবেদন করলে জুনায়েদ জামশেদ তার সঙ্গে শেষ বারের মতো সেলফি তুলতে সম্মতি প্রকাশ করে বলেন, ‘এটাই আমার জীবনের শেষ সেলফি। এরপর কোনো মেয়ের সাথে আমার সেলফি দেখলে  বুঝবেন সেটি অবশ্যই ফটোগ্রাফির কাজ।

তিনি আরও বলেন, সুফিয়া মির্জা আমার ভালো বন্ধু। তার কাজ আমার অনেক ভালো লাগে। তাই শেষবারের মতো তার সঙ্গে সেলফি তুলছি। এরপর আর কোনো মেয়ের সঙ্গে সেলফি তুলব না।

উল্লেখ, জুনায়েদ জামশেদ পাকিস্তানি রেকর্ডিং শিল্পী, টেলিভিশন ব্যক্তিত্ব, ফ্যাশন ডিজাইনার, অনিয়মিত অভিনেতা, এবং গায়ক-গীতিকার। তবে সাম্প্রতিক সময়ে তাবলিগ জামাতের সঙ্গে যুক্ত হয়ে তিনি ইসলাম প্রচারের কাজ করছেন। সূত্র : দৈনিক পাকিস্তান

আওয়ার ইসলাম/ওএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ