সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‎অতিবৃষ্টি হলে যে দোয়া পড়বেন বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকারি সহায়তা দেওয়া হবে: প্রতিমন্ত্রী অমিত বন্যার্তদের পাশে ইসলামী আন্দোলন, চলছে ত্রাণ ও উদ্ধার তৎপরতা দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনে একগুচ্ছ জরুরি নির্দেশনা মুহুরী নদীর পানি দ্রুত বাড়ছে, আতঙ্কে তীরবর্তী মানুষ  বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই

বন্যার্তদের সঙ্গে দিন কাটাচ্ছেন কাদের সিদ্দিকী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

FB_IMG_1471016999042মুজিবুর রহমান : টানা গত পাঁচদিন যাবত ধরে দলের নেতাকর্মীদের সাথে নিয়ে নিজ জেলার বন্যা দুর্গত মানুষের হাতে প্রয়োজনীয় ওষুধ ও রান্না করা খাবার তুলে দিচ্ছেন কৃষক শ্রমিক জনতা লীগের চেয়ারম্যান বঙ্গবীর কাদের সিদ্দিকী।

গত ৮ আগস্ট তিনি টাঙ্গাইল থেকে কুড়িগ্রামের রৌমারী উপজেলায় পৌঁছেন। দলীয় নেতা-কর্মীরেদর সঙ্গে নিয়ে দুইটি ইঞ্জিনচালিত নৌকা, একটি স্পিড বোটে তিনি ঘুরে বেড়াচ্ছেন বন্যাদুর্গত এলাকায়।

রৌমারী উপজেলার পাখিউড়া, বাঘুয়ার চর, চিলমারী উপজেলার ডাটিয়ারচর, রাজিবপুরের নয়ারচর এলাকার পর আজ (শুক্রবার) দেওয়ানগঞ্জ উপজেলার ফুটানির চর ভালোগ্রাম এলাকায় দুর্গতদের মধ্যে রান্না করা খাবার এবং কাপড়-চোপড় বিতরণ করেন। তিনি বন্যার্তদের সঙ্গে বসেই একসঙ্গে খাবার খান।

কৃষক শ্রমিক জনতা লীগের যুগ্ম সম্পাদক ইকবাল সিদ্দিকী বিষয়টি জানিয়েছেন।

ওএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ