বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ ।। ১২ ভাদ্র ১৪৩৩ ।। ১৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পুকুরে গোসলে নেমে প্রাণ গেল দুই মাদরাসা ছাত্রের দুই হিন্দু অনাথ ভাইকে মানুষ করে বিয়ে দিলেন মুসলিম দম্পতি বিজয় দিবসে ৮ হাজার ২৯৯ বন্দিকে মুক্তি দিলো তালেবান সরকার ইউপি নির্বাচনে ফের চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন রফিকুজ্জামান অনু নূরানী তালীমুল কুরআন বোর্ডের মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে জাতীয় সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ফুটপাত দখল করে ব্যবসা নয়, নির্দেশনা না মানলে কঠোর ব্যবস্থা: ডিএসসিসি স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে উত্তপ্ত সংসদ মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু ‘জাতিসংঘ সভাপতির পদ কোনো এক দেশের স্বার্থে ব্যবহারের সুযোগ নেই’ 

৩ মাসব্যাপী কলরবের সাংস্কৃতিক কর্মশালা শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

kalarab2

আওয়ার ইসলাম: জাতীয় শিশুকিশোর সাংস্কৃতিক সংগঠন করলবের উদ্যোগে সাংস্কৃতিক কর্মশালা শুরু হয়েছে আজ। কর্মশালার ব্যপ্তি ৩ মাস।এতে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সঙ্গীত বিষয়ে পাঠ দিবেন সংগঠনের কর্মীগণ।

শুক্রবার (১২ আগস্ট) সকাল ১০টায় পুরানা পল্টনস্থ আজাদ মিলনায়তনে কর্মশালা উদ্বোধন করা হয়। এতে সভাপতিত্ব করেন কলরব পরিচালক রশিদ আহমাদ ফেরদৌস।

শিক্ষার্থীদের দিকনির্দেশনা মূলক বক্তব্যে কলরব পরিচালক বলেন, ইসলামি সংস্কৃতির ভীতকে শক্তিশালী করতে যোগ্য সাংস্কৃতিক কর্মীর বিকল্প নেই। আমাদের এ কর্মশালাটি সাংস্কৃতিক কর্মী তৈরিতে সহায়ক হবে ইনশাআল্লাহ। ইসলামের মূল স্পিডকে সবার মাঝে ছড়িয়ে দিতে কলরব কাজ করছে। তিনি বলেন, আগামী দিনে এ কাজ ব্যাপকভাবে বিস্তৃত করা হবে, সে জন্য প্রয়োজন অনেক কর্মীর। আপনারাই নিজেদের যোগ্য হিসেবে গড়ে তোলে সে স্থান পূরণ করবেন আশাকরি।

উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, আবু সুফিয়ান, মুহাম্মাদ বদরুজ্জামান, আমিনুল ইসলাম মামুন ও আবু রায়হান প্রমুখ।

এসময় আগ্রহী শিক্ষার্থীদের অংশগ্রহণে আজাদ মিলনায়তন কানায় কানায় পরিপূর্ণ ছিল। নির্দিষ্ট পরিমাণ শিক্ষার্থী নিয়ে এ কর্মশালা প্রতি তিন মাস অন্তর অন্তর অনুষ্ঠিত হয়ে থাকে।সঙ্গীত শিখতে আগ্রহীরা পরবর্তী কোর্সে ভর্তি হতে পারবেন।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ