শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
হাজিদের সেবায় সুনাম কুড়াচ্ছে আল-মিনহাজ হজ ট্রাভেলস পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয়নি : নাহিদ ইসলাম হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী

আজ খালেদা জিয়ার সাথে দেখা করবেন ভারতের হাইকমিশনার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

khaleda3আওয়ার ইসলাম : গুলশানে বেগম জিয়ার রাজনৈতিক কার্যালয়ে আজ রাত আটটায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সাথে দেখা করবেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা।

বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

বৈঠকে দেশের সাম্প্রতিক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে।

উল্লেখ্য যে, আগামীকাল নাইকো দুর্নীতিসহ ১২টি মামলায় হাজিরা দিতে নিম্ন আদালতে যাবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তার আইনজীবী সানাউল্লাহ মিয়া মঙ্গলবার সাংবাদিকদের এ তথ্য জানান। মামলাগুলোর মধ্যে নাইকো দুর্নীতি, বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি ও দারুস সালাম থানার নয়টি নাশকতার মামলা রয়েছে।

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ