সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর  কুমিল্লা জেলার দ্বীনিয়াত মুআল্লিম জোড় সম্পন্ন কেন্দ্রীয় নূরানী তালীমুল কুরআন মাদরাসার উস্তাদ আব্দুল জলিলের ইন্তেকাল ইউরোপে তীব্র তাপপ্রবাহে এক সপ্তাহে ১০ হাজার মৃত্যু বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে পাশে থাকার আহ্বান জাতীয় ইমাম পরিষদের ‘বিএনপির সঙ্গে সমঝোতা ছিল দেশের স্বার্থে, পদ-পদবি পাওয়ার জন্য নয়’ সন্ধ্যার মধ্যে ১৯ জেলায় ঝড়ের শঙ্কা  মুসলিম আন্দালুসের কৃষি বিপ্লব: স্বর্ণযুগের গৌরবগাথা শনিরআখড়ায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল সাবেক ব্যাংক কর্মকর্তার

ভোরের আলোয় আলোকিত সিলেট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

vorer aloআওয়ার ইসলামকণ্ঠ কথা বলে সুরের দ্যোতনায়। স্নিগ্ধ ছড়ায় হৃদয়ের মোহনায়। সে কণ্ঠ জ্যোতি ছড়ায়, যদি তা পরিচালিত হয় কোরআনের ছায়াবৃত হয়ে। যদি তা উদঘাটন করতে পারে হাদিসের মর্মবাণী।

ভোরের আলো শিল্পীগোষ্ঠী সিলেটের স্বনামধন্য একটি প্রতিষ্ঠান। যা শোনায় দেশ ও ধর্মের তরে সুরের মূর্ছনায় সম্প্রীতি ও সাম্যের জয়গান। সিলেটের কোটি প্রাণে স্পন্দন জোগায় এ কণ্ঠের হৃদয়গ্রাহী ছন্দ। শিল্পী রাকিব আল হাসানের অক্লান্ত পরিশ্রম এবং একনিষ্ঠার প্রতিফল আজকের ভোরের আলো শিল্পীগোষ্ঠী।

গত শুক্রবার ৫ আগস্ট নতুন বছরের প্রস্তুতি ক্লাসের উদ্ভোধন হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামিয়া লুগাতিল আরাবিয়া আল ইসলামিয়া, উপশহর, সিলেটের মুহাদ্দিস মাওলানা সাইফুল ইসলাম রিয়াদ।

উপস্থিত ছিলেন কণ্ঠশিল্পী আহমদ ফয়সাল, আব্দুল আজিজ, তাহির মিসবাহ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে সাইফুল ইসলাম রিয়াদ ছাত্রদের উদ্দেশ্যে উপদেশমূলক দিকনির্দেশনা দেন। এবং তাদের সঙ্গে থাকার প্রতিশ্রুতি দেন। ভোরের আলো শিল্পীগোষ্ঠীর প্রতি সপ্তাহের শুক্রবার সকাল নয়টা থেকে প্রশিক্ষণ ক্লাস শুরু হয়ে বেলা বারটায় শেষ হয়। মাসে এক শুক্রবার প্রমিত বাংলা উচ্চারণ ক্লাস হয়।

বিকেলে সাহিত্যের আড্ডায় মেতে উঠে সিলেটের উদীয়মান তরুণ লেখক সমাজ। ভোরের আলো শিল্পীগোষ্ঠী দেশবাসীর কাছে সফলতা এবং অগ্রগতি কামনা করে। তাই সকলের দুয়া প্রত্যাশী।

এইচএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ