সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মুহুরী নদীর পানি দ্রুত বাড়ছে, আতঙ্কে তীরবর্তী মানুষ  বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর  কুমিল্লা জেলার দ্বীনিয়াত মুআল্লিম জোড় সম্পন্ন কেন্দ্রীয় নূরানী তালীমুল কুরআন মাদরাসার উস্তাদ আব্দুল জলিলের ইন্তেকাল

‘নির্বাচনের আগে বিএনপি জামায়াত খুঁজে পাওয়া যাবে না’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

nasim4_90267_16068 copyআওয়ার ইসলাম ডেস্ক : ১৪ দলের সমন্বয়ক ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ২০১৯ সালে শেখ হাসিনার নেতৃত্বে দেশে একটি নির্বাচন হবে। তার আগে দেশে আর বিএনপি জামায়াত খুঁজে পাওয়া যাবে না। ‘খালেদা আহম্মকের স্বর্গে বাস করছেন, বলেও মন্তব্য করেন তিনি।

গতকাল শনিবার বিকেলে মাগুরার মহম্মদপুর উপজেলা সদরের আরএসকেএইচ ইনস্টিটিউশন চত্বরে আয়োজিত সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে ১৪ দলের মহাসমাবেশে প্রধান অতিথির বক্তেব্যে এসব কথা বলেন নাসিম।’

মহম্মদপুর উপজেলা আওয়ালীগের সভাপতি গোলাম রব্বানীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে আরো বক্তব্য রাখেন, প্রধানমন্ত্রীর একান্ত সহকারি সচিব-২ এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, বি এম মোজাম্মেল হক এমপি, ফজলে হোসেন বাদশা এমপি, কামরুল লায়লা জলি এমপি, জাহাঙ্গীর কবির নানক এমপি, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এ্যাডভোকেট শ্রী বীরেন শিকদার এমপি ও সাম্যবাদী দলের নেতা দিলীপ বড়ুয়া। সমাবেশের সঞ্চালক ছিলেন উপজেলা আওয়ালীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আব্দুল মান্নান।

সমাবেশে ১৪ দলের স্থানীয় নেতাকর্মী অংশগ্রহণ করেন এবং বক্তব্য দেন।

আওয়ার ইসলাম ২৪ ডটকম / এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ