সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

ধূমপান করলে জরিমানা ১২শ ডলার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

dhumpanআওয়ার ইসলাম: মধ্য এশিয়ার দেশ তুর্কমেনিস্তানে পুরোপুরিভাবে ধূমপান নিষিদ্ধ করা হয়েছে। কেউ দেশটিতে ধূমপান করলে গুণতে হবে জরিমানা।

দেশটির প্রেসিডেন্ট সব ধরনের তামাকজাত পণ্যের বিক্রি নিষিদ্ধ করে একটি নতুন আদেশ জারি করেছেন। খবর দ্য ইন্ডিপেনডেন্ট।

প্রতিবেদনে বলা হয়েছে, তুর্কমেনিস্তানে সব ধরনের তামাকজাত পণ্য বিক্রি নিষিদ্ধ করে একটি আদেশ জারি করেছেন দেশটির প্রেসিডেন্ট। ওই আদেশে বলা হয়েছে, কোনো দোকানে তামাকজাত পণ্য পাওয়া গেলে মালিককে শাস্তির মুখোমুখি হতে হবে। জরিমানা গুণতে হবে ১২শ মার্কিন ডলার।

তবে দেশটিতে ধূমপানের ওপর সাম্প্রতিক নিষেধাজ্ঞার বিষয়ে কর্তৃপক্ষের বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি। মধ্য এশিয়ার এই দেশে গণমাধ্যমের ওপর সরকারি নজরদারি ব্যাপক অাকারে রয়েছে। উত্তর কোরিয়ার পর তুর্কমেনিস্তানে গণমাধ্যমের স্বাধীনতা সবচেয়ে খারাপ বলে সাংবাদিক সংগঠন রিপোর্টার্স উইথ আউট বর্ডারসের অভিযোগ রয়েছে।

ধূমপানে কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হওয়ায় দেশটির স্বাস্থ্য বিভাগের প্রধান আতাদার্দ ওডমানভকে চলতি মাসের শুরুর দিকে তার পদ থেকে অব্যাহতি দেয়া হয়।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ