মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

৫০০ কোটি টাকার মামলা করলেন জাকির নায়েকের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

jakir naikআওয়ার ইসলাম: ডা. জাকির নায়েক মুম্বাইয়ের নিউজ চ্যানেল ‘টাইমস নাও’ এবং এর চিফ এডিটর অর্ণব গোস্বামীর বিরুদ্ধে ৫০০ কোটি টাকার মানহানির নোটিশ পাঠিয়েছেন।

বিদ্বেষমূলক প্রচারণা এবং মিডিয়া ট্রায়াল চালানোর অভিযোগে জাকির নায়েকের পক্ষ থেকে ওই নোটিশ পাঠানো হয়েছে।

ডা. জাকির নায়েকের আইনজীবী মুবীন সোলকারের পক্ষ থেকে পাঠানো ওই নোটিশে সংশ্লিষ্ট চ্যানেলটির বিরুদ্ধে ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে বৈরিতা, বিদ্বেষ ছড়ানো, জাকির নায়েক ও মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার অভিযোগ করা হয়েছে। নোটিশে বলা হয়েছে, ‘আপনি মুসলিমদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছেন।’

ডা. জাকির নায়েক বর্তমানে বিদেশে রয়েছেন। তার বিরুদ্ধে ভারতে কয়েকটি সংস্থা তদন্ত চালাচ্ছে। ঢাকার গুলশানে হামলা চালানো সন্ত্রাসীরা তার বক্তব্যে উৎসাহিত হয়েছিল কি না তা খতিয়ে দেখছে বিভিন্ন এজেন্সি।

ডা. জাকির নায়েক অবশ্য সাংবাদিকদের বলেছেন, ‘আমি শান্তির দূত, কখনো সন্ত্রাসবাদকে উৎসাহিত করিনি।‘  তিনি সন্ত্রাসবাদকে নিন্দা করেন এবং ইসলামে সন্ত্রাসের কোনো স্থান নেই বলে মন্তব্য করেন। এ নিয়ে তিনি মিডিয়া ট্রায়ালের শিকার হচ্ছেন বলেও সংবাদ সম্মেলনে অভিযোগ করেন।

ডা. জাকির নায়েক গণমাধ্যমের উদ্দেশ্যে বলেন, ‘আমি মিডিয়াকে চ্যালেঞ্জ জানিয়ে বলছি, একটিও উদাহরণ দেখান যেখানে আমি সন্ত্রাসবাদকে সমর্থন করেছি। আমি কখনো সন্ত্রাসবাদকে সমর্থন করিনি এবং কখনও করব না।’

তিনি বলেন, ‘বাংলাদেশের একটি সংবাদপত্র আমার বিরুদ্ধে ভুল খবর ছেপেছিল। ভারতীয় মিডিয়া ওই সংবাদপত্রকে উদ্ধৃত করে খবর চালিয়েছে।’

এতদিন ধরে এ ধরণের কথা বলা হলেও এই প্রথম জাকির নায়েকের পক্ষ থেকে কোনো গণমাধ্যমের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়ার কথা প্রকাশ্যে এল।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ