সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

আল কায়েদা ছাড়ল নুসরা ফ্রন্ট, নামও পরিবর্তন হলো

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

abu_julaniআওয়ার ইসলাম: সিরিয়ার অন্যতম শক্তিশালী বিদ্রোহী দল নুসরা ফ্রন্ট আল কায়েদার সঙ্গে তাদের সংযোগ ছিন্ন করছে।

দলের নাম পরিবর্তন করে রাখা হয়েছে জাবাহাত ফাতাহ আশ শাম, যার অর্থ সিরিয়া বিজয়ের ফ্রন্ট। তথ্যটি জানিয়েছেন নুসরা ফ্রন্টের নেতা আবু মোহাম্মদ আল জুলানি।

দলের সিদ্ধান্ত জানাতে প্রথমবারের মত একটি রেকর্ডেড বার্তা প্রচার করে আল-নুসরা ফ্রন্ট।

তাতে এই সংগঠনের নেতা আবু মোহাম্মদ আল জুলানিকে বলতে শোনা যায়, আল-কায়েদার সঙ্গে তাদের সংযোগের বিষয়টিকে অজুহাত হিসেবে ব্যবহার করে যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মত পশ্চিমা শক্তিগুলো সিরিয়ায় বোমা হামলা চালাচ্ছে।

সেটি বন্ধ করার জন্য পদক্ষেপ নেয়া জরুরি বলে মনে করছিল নুসরা, আর সে কারণেই আল কায়েদার সঙ্গে সব রকম সংযোগ ছিন্ন করছে নুসরা ফ্রন্ট।

তবে, নুসরা ফ্রন্টের এই অবস্থানকে দলটির নতুন পরিচিতি তৈরি এবং গ্রহণযোগ্যতা বাড়ানোর একটি কৌশল হিসেবে দেখছে যুক্তরাষ্ট্র।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জন কিরবি বলেছেন, আলেপ্পোতে রুশ বাহিনী এবং সিরিয় সরকারি বাহিনীর কয়েকদিনের হামলায় এমন পরিস্থিতি তৈরি হয়েছিল যে আল-নুসরাকে এমনিতেই আত্মসমর্পণ করতে হতো।

কিন্তু তার আগেই তারা একটি সাবধানী ও চতুর পদক্ষেপ নিল।

সূত্র: বিবিসি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ